করোনায় মারা গেলে চিড়িয়াখানার বাঘ

০৪ জুলাই ২০২২, ০৬:১৯ PM
করোনায় বাঘের মৃত্যু

করোনায় বাঘের মৃত্যু © ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের কলম্বাস চিড়িয়াখানায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ বছর বয়সী জুপিটার নামে এক বাঘের মৃত্যু হয়েছে। রোববার (৩ জুলাই) ওহাইয়োর চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বাঘটির মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, এই প্রথমে করোনা আক্রান্ত হয়ে কোনো বাঘের মৃত্যু হয়েছে।

করোনার কারণেই তার মৃত্যুর হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা৷ চিড়িয়াখানার একটি বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে চিকিত্সা করা হচ্ছিল বাঘটির৷ এর ফলে ভাইরাসের হানায় সে আরো কাবু হয়ে পড়েছিল৷ ভাইরাসও সহজেই হানা দিয়েছিল তার শরীরে৷ 

১৫ তম জন্মদিনের কয়েক সপ্তাহ আগেই মৃত্যু হল জুপিটারের৷ সাধারণত আমুর বাঘ বা সাইবেরিয়ার বাঘ চিড়িয়াখানার মতো কোনো ঘেরাটোপে থাকলে ২০ বছর পর্যন্ত বাঁচে৷ 

গত ২২ জুন বাঘটির দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানায়, জুপিটার ক্ষুধা হারিয়ে ফেলেছে৷ বাঘটিকে যারা দেখতেন, সেই 'কিপার'রাও তার থেকে কোনো সাড়া পাননি৷ হাঁটতে চলতেও চাইছিল না সে৷ 

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বাঘটিকে সংজ্ঞাহীন করা হয়েছিল চিকিৎসার প্রয়োজনে৷ তখন একটি সংক্রমণের কথা জানা যায়৷ চিকিৎসাও শুরু হয়৷ কিন্তু খাওয়াদাওয়া করতে বা সামান্য নড়াচড়া করতেও সে চাইছিল না৷ 

টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের পশু সংক্রামক রোগ বিশেষজ্ঞ সারা হ্যামার ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, প্রাণীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ অত্যন্ত বিরল৷ প্রাণীদের ক্ষেত্রে পরীক্ষাও খুব কমই করা হয়৷ কিন্তু কলম্বাস চিড়িয়াখানায় সেই পরীক্ষার প্রমাণ রয়েছে৷

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে হনলুলুর চিড়িয়াখানায় করোনা সংক্রমণে একটি সিংহের মৃত্যু হয়৷ নভেম্বর মাসে নেব্রেস্কা চিড়িয়াখানায় তিনটি তুষারচিতার মৃত্যু হয় করোনা সংক্রান্ত জটিলতা থেকেই৷ ভাইরাসের হানা রুখতে সংরক্ষিত অরণ্য, চিড়িয়াখানা এবং অন্য কেন্দ্রের প্রাণীদের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র৷ 

সূত্র: ডয়েচে ভেলে

মেট্রোরেলের ঢাবি স্টেশনে ৩ ঘণ্টা বন্ধ থাকবে আজ
  • ০১ জুলাই ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে পাবলিক পরীক্ষার খাতা দেখান শিক্ষকরা, যে …
  • ০১ জুলাই ২০২৬
মেক্সট বৃত্তি পেয়ে পিএইচডি করতে জাপান যাচ্ছেন মাভাবিপ্রবির …
  • ০১ জুলাই ২০২৬
এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিয়ে যা বললেন …
  • ০১ জুলাই ২০২৬
শিক্ষার নতুন কারিকুলাম ২০২৮ সালে: শিক্ষামন্ত্রী
  • ০১ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষার জন্য তিন সেট প্রশ্ন তৈরি করা হয়েছে, বললেন …
  • ০১ জুলাই ২০২৬