চিনে এক দিনে নতুন আক্রান্ত ৩০০, ঘরবন্দি ১৭ লাখ বাসিন্দা

০৪ জুলাই ২০২২, ০৩:৫৫ PM
করোনা আক্রান্ত

করোনা আক্রান্ত © সংগৃহীত

সোমবার চিনের সেন্ট্রাল আনহুই প্রদেশে ৩০০ জন নতুন করোনা আক্রান্ত হয়েছে। তার পরেই লকডাউন জারি করেছে প্রশাসন। ১৭ লক্ষ বাসিন্দা এখন ঘরবন্দি। এর ফলে ধাক্কা খাবে অর্থনীতি। কিন্তু চিন সরকার জিরো কোভিড নীতিতেই রয়েছে।

গত সপ্তাহে এই আনহুই প্রদেশে ১০০ জন আক্রান্ত হয়েছিল। তার পরেই সিক্সিয়ান এবং লিঙ্গবি কাউন্টিতে লকডাউন জারি করা হয়। কোভিড পরীক্ষা না করিয়ে বাড়ি থেকে বের হওয়ার অনুমতি ছিল না দুই কাউন্টির ১৭ লক্ষ বাসিন্দার। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, সিক্সিয়ানের রাস্তা শূন্য। শুধু মাত্র কোভিড পরীক্ষার লাইনেই ভিড়। গত কয়েক দিনে ওই কাউন্টিতে কোভিডের মাস টেস্টিং হয়েছে।

আরও পড়ুন: যাত্রীবাহী বগি রেখে চলে গেল ট্রেন

বাণিজ্য নগরী সাংহাইতে এক মাসেরও বেশি সময় লকডাউন ছিল। রাজধানী বেজিংয়ে কড়া বিধি জারি রয়েছে। ফলে বহু বিদেশি সংস্থা চিন থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বহুদিন কারখানা, অফিস বন্ধ থাকায় মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি।

এমনিতে চিনের বিপুল জনসংখ্যার নিরিখে আক্রান্ত কম। কিন্তু চিনের শি জিনফিং সরকার জিরো কোভিড নীতি থেকে সরতে চায় না। তাদের দাবি, দেশে সংক্রমণ বাড়লে স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ পড়বে। তাছাড়া সেদেশ প্রবীণদের টিকাকরণের হারও কম।

ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬