বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে তরুণ-তরুণীকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর

০২ জুলাই ২০২২, ০৯:৫০ PM
প্রেমিক-প্রেমিকা

প্রেমিক-প্রেমিকা © প্রতীকী ছবি

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে তরুণ-তরুণীকে ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। এ সময় তাদেরকে লাঠি পেটা ও জুতা নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। 

প্রতিবেদনে আনন্দবাজার জানিয়েছে, পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে এই ঘটনা ঘটেছে। পশ্চিম মেদিনীপুরের মনোহরপুরের বাসিন্দা বাপি শেখ নামে এক তরুণের সঙ্গে কুলদহ গ্রামের এক গৃহবধূর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ওই তরুণীর বাড়িতে নিয়মিতই যাওয়া-আসা করতেন প্রেমিক বাপি। 

এদিকে স্থানীয়দের বরাতে জি-নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় বাপি শেখের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন গাড়িচালক ভানু সিংয়ের স্ত্রী। স্বামী ভানু কাজে চলে গেলেই, ভানুর অনুপস্থিতিতে ফাঁকা বাড়িতে আসত বাপি। শুক্রবার রাতে বাপি গৃহবধূর বাড়িতে যান। এ সময় স্থানীয়রা তাদেরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান। এতেই ঘটে বিপত্তি। স্থানীয়রা তাদেরকে ঘিরে ধরেন। এ নিয়ে এলাকায় সালিশিও বসানো হয়। 

পরে মোড়লদের নির্দেশ অনুসারে, তাদের দু’জনকে ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে ফেলা হয়। এরপর বেধড়ক মারধর করা হয়। লাঠি ও জুতো দিয়েও পেটানো হয়।

এদিকে অনেকেই এই ঘটনার ভিডিও করেন। পরে তা নিমিষেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিষয়টি পুলিশের নজরে আসে এবং তাড়াতাড়ি করে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নেওয়া হয়।  

এ ঘটনায় তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তবে বিষয়টি মোটেই ভালোভাবে নিচ্ছে না পুলিশ।

ইরান আগ্রাসনের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৫৯% নাগরিক—সিএনএন এর …
  • ২৩ মার্চ ২০২৬
আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষে আহত ৩০, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • ২৩ মার্চ ২০২৬
মসজিদের শৌচাগার থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • ২৩ মার্চ ২০২৬
বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল মাদ্রিদ
  • ২৩ মার্চ ২০২৬
কেন্দুয়ায় একদিনেই কুকুরের কামড়ে আহত ২০ জনের বেশি
  • ২৩ মার্চ ২০২৬
পাবনায় বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে গৃহবধূ নিহ…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence