পশ্চিমবঙ্গ

স্নাতকে অনলাইনে ভর্তি আবেদন ১৮ জুলাই থেকে

০২ জুলাই ২০২২, ০৪:৪৪ PM
অনলাইনে ভর্তি

অনলাইনে ভর্তি © ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গে স্নাতক পর্যায়ে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে আগামী ১৮ জুলাই থেকে। তা চলবে ৫ অগস্ট পর্যন্ত। শনিবার (২ জুলাই) পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা দফতর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্নাতক স্তরে ভর্তির পুরো প্রক্রিয়া শেষ করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে। আর ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে স্নাতকের পড়াশোনা। আর স্নাতকোত্তরে ভর্তির আবেদন শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। ২১ সেপ্টেম্বরের মধ্যে স্নাতকোত্তরে ভর্তির সমস্ত প্রক্রিয়া শেষ করতে বিশ্ববিদ্যালয়গুলোকে।

বিজ্ঞপ্তিতে উচ্চ শিক্ষ দফতর আরও জানায়, যোগ্যতার ভিত্তিতেই কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি নিতে হবে। ভর্তি প্রক্রিয়া চলাকালীন কোনও শিক্ষার্থী কলেজ-বিদ্যালয়ে সশরীরে হাজির হতে পারবেন না। অনলাইনে ভর্তি প্রক্রিয়ার জন্য আলাদা ভাবে কোনও টাকা নেওয়া যাবে না। ভর্তির ফি দিতে হবে অনলাইনেই। এছাড়া কলেজে ভর্তির জন্য কোনও শিক্ষার্থীকে বেছে নেওয়া হলে তা তাঁদের সরাসরি ইমেল বা বাড়িতে চিঠি পাঠিয়ে জানিয়ে দিতে হবে।

গত সপ্তাহেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, এ বছর কেন্দ্রীয় অনলাইনে ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। এর পরেই শনিবার স্নাতক ও স্নাতকোত্তরে অনলাইনে ভর্তির নির্ঘণ্ট প্রকাশ করল উচ্চ শিক্ষা দফতর।

সূত্র: আনন্দবাজার

ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬