সৌদি আরবে এখন পর্যন্ত ১০ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

০২ জুলাই ২০২২, ১১:০৪ AM
সবশেষ মারা যাওয়া দুই হজ যাত্রী

সবশেষ মারা যাওয়া দুই হজ যাত্রী © সংগৃহীত

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এরমধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্ক সূত্রে জানা গেছে, শুক্রবার তপন খন্দকার নামে ৬১ বছর  বয়সী একজনের মৃত্যু হয়েছে। তারা বাসা ঢাকার লালবাগে। আর বৃহস্পতিবার মারা যান ৪৭ বছর বয়সী হজযাত্রী মো. রফিকুল ইসলাম। তার বাড়ি জামালপুরের কামারখন্দে

এদিকে হজ ফ্লাইট শুরু হওয়ার পর মঙ্গলবার (১ জুলাই) পর্যন্ত সৌদি আরবে গেছেন ৫০ হাজার ২১৮ জন হজযাত্রী। এ পর্যন্ত ১৩৯টি হজ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব গেছেন। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছিল।

আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা চার হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন।

সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু আগামী ১৪ জুলাই, ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে যে প্রভাব পড়ে
  • ১৬ নভেম্বর ২০২৬
রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950