নেচে-গেয়ে কুমিরকে বিয়ে করলেন মেয়র (ভিডিও)

০১ জুলাই ২০২২, ০৭:১১ PM
বিয়ের আয়োজন

বিয়ের আয়োজন © সংগৃহীত

সাদা গাউন ও স্বর্ণালঙ্কারে সাজানো হয়েছে কুমিরকে, অনেকটা নববধূর মতোই লাগছে। তবে হ্যাঁ, নববধূর মতো নয়, বিয়েই হয়েছে কুমিরটির। বিয়ে করলেন একজন মেয়র। 

বিয়েতে হাজারও মানুষ এসেছেন। এমন ব্যতিক্রমী বিয়ে আয়োজন করা হয়েছে মেক্সিকোর ওজাকা প্রদেশে। বিয়ের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমএনডিটিভি 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শত বছরের পুরোনো রীতি ধরে রাখার জন্যই, সেখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এমন বিয়ের আয়োজন করেছেন। এছাড়া প্রকৃতির সঙ্গে মানুষের যোগসূত্র গড়ে তুলতে এই বিয়ের মাধ্যমে তারা প্রার্থনা করেছেন। এই এ বিয়ের মূল উদ্দেশ্য হচ্ছে  প্রকৃতির কাছে সমৃদ্ধি প্রার্থনা। জন্যই ওজাকা শহরের মেয়র কুমিরটিকে বিয়ে করেছেন।

এদিকে মেক্সিকান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বিয়ের আয়োজনে কোনো কমতি ছিল না। আদিবাসীদের আয়োজনের সঙ্গে খ্রিস্টান বিয়ের রীতিনীতিও যোগ হয়েছে। সাদা গাউন ও স্বর্ণালঙ্কার দিয়ে কনেকে সাজানো হয়। 
এদিকে প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, পুরো বিয়ের আসরজুড়ে সতর্কবার্তা ছিল। কেননা কনে কুমির হিংস্র ও শিকারি এক প্রাণী। দুর্ঘটনা এড়াতে কুমিরটির মুখ দড়ি দিয়ে বেধে রাখা হয়।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence