নেচে-গেয়ে কুমিরকে বিয়ে করলেন মেয়র (ভিডিও)

০১ জুলাই ২০২২, ০৭:১১ PM
বিয়ের আয়োজন

বিয়ের আয়োজন © সংগৃহীত

সাদা গাউন ও স্বর্ণালঙ্কারে সাজানো হয়েছে কুমিরকে, অনেকটা নববধূর মতোই লাগছে। তবে হ্যাঁ, নববধূর মতো নয়, বিয়েই হয়েছে কুমিরটির। বিয়ে করলেন একজন মেয়র। 

বিয়েতে হাজারও মানুষ এসেছেন। এমন ব্যতিক্রমী বিয়ে আয়োজন করা হয়েছে মেক্সিকোর ওজাকা প্রদেশে। বিয়ের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমএনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শত বছরের পুরোনো রীতি ধরে রাখার জন্যই, সেখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এমন বিয়ের আয়োজন করেছেন। এছাড়া প্রকৃতির সঙ্গে মানুষের যোগসূত্র গড়ে তুলতে এই বিয়ের মাধ্যমে তারা প্রার্থনা করেছেন। এই এ বিয়ের মূল উদ্দেশ্য হচ্ছে  প্রকৃতির কাছে সমৃদ্ধি প্রার্থনা। জন্যই ওজাকা শহরের মেয়র কুমিরটিকে বিয়ে করেছেন।

এদিকে মেক্সিকান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বিয়ের আয়োজনে কোনো কমতি ছিল না। আদিবাসীদের আয়োজনের সঙ্গে খ্রিস্টান বিয়ের রীতিনীতিও যোগ হয়েছে। সাদা গাউন ও স্বর্ণালঙ্কার দিয়ে কনেকে সাজানো হয়। 
এদিকে প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, পুরো বিয়ের আসরজুড়ে সতর্কবার্তা ছিল। কেননা কনে কুমির হিংস্র ও শিকারি এক প্রাণী। দুর্ঘটনা এড়াতে কুমিরটির মুখ দড়ি দিয়ে বেধে রাখা হয়।

এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়ছে তৃতীয় শ্রেণির তালহা, চিকিৎ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬