সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

২৯ জুন ২০২২, ১০:৫৮ PM
সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে © প্রতীকী ছবি

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৯ জুলাই দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে। বুধবার (২৯ জুন) সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এ তারিখ জানায়। 

গালফ নিউজের খবরে বলা হয়েছে, ২৯ জুন জিলকদ মাসের শেষ দিন এবং জিলহজ মাসের প্রথম দিন হবে ৩০ জুন। এর ফলে ১০ জিলহজ (৯ জুলাই) ঈদুল আজহা পালিত হবে। এই হিসাবে, আরাফাহ দিবস দিন পালিত হবে ৮ জুলাই। এদিন দেশটির মক্কা নগরীর আরাফাত ময়দানে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সমবেত হবেন হাজিরা। এর পরদিনই দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

আরবি চান্দ্র বর্ষপঞ্জির ১২তম ও শেষ মাস জিলহজ। প্রতিবছর এই মাসে সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী। 

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বের মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করবে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের একদিন পর বাংলাদেশে মুসলমানদের অন্যতম এ উৎসব পালিত হয়। চাঁদ দেখার ওপর নির্ভরশীল এই উৎসবের তারিখ নির্ধারণে বৃহস্পতিবার (৩০ জুন) সভা করবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি।

ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬