স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ের উদ্যোগ স্বামীর

২৩ জুন ২০২২, ০৯:৫৪ AM
প্রেমিকের সঙ্গে প্রাক্তন স্ত্রীর বিয়ে

প্রেমিকের সঙ্গে প্রাক্তন স্ত্রীর বিয়ে © প্রতীকী ছবি

ভারতের ফালাকাটায় ২০০৯ সালে বিয়ে হয়েছিল এক তরুণ-তরুণীর। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ভালোবাসার বন্ধন সেভাবে গড়ে উঠেনি। সময় গড়ালে তা আরও ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিতে থাকে। কালক্রমে সময় অতিবাহিত হলেও সংসারে শান্তি গাঁটছড়া বাঁধেনি, বরং অশান্তি বেড়েছে। 

এভাবেই পেরিয়ে যায় বিয়ের প্রায় ১২ বছর। এক যুগের এক পর্যায়ে যুবক বুঝতে পারেন, তার স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে আবদ্ধ হয়েছেন। এতে স্বামী স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের পর সাবেক স্ত্রীর সঙ্গে তার প্রেমিকের বিয়ে দেন সেই যুবক। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। 

আনন্দবাজার জানিয়েছে, সম্প্রতি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের ফালাকাটায় এই ঘটনা ঘটেছে। ২০০৯ সালে বিয়ে হলেও বছর খানেক যাবত ওই তরুণী শাঁখা-সিঁদুর পরা বন্ধ করে দিয়েছিলেন। সারাদিনের বেশির ভাগ সময়ই ওই তরুণী ফোনে কথা বলাতে ব্যস্ত থাকতেন। বিষয়টি শুরুতে তার স্বামীর নজরে আসে। খোঁজ নিয়ে জানতে পারেন, তার স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এতেই এই সংসারে নতুন করে অশান্তি বাসা বাঁধে। 

আনন্দবাজার আরও জানিয়েছে, সম্প্রতি ওই তরুণীর সঙ্গে তার স্বামীর বিবাহবিচ্ছেদ হয়। এরপর ওই তরুণীর স্বামী তার প্রেমিকের সঙ্গে তরুণীর বিয়ের আয়োজন করা হয়। এই বিয়ের মূল উদ্যোক্তা ছিলেন তরুণীর প্রাক্তন স্বামীই। 

জানা গেছে, কোচবিহারের তুফানগঞ্জের এক যুবকের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সোমবার রাতে এই বিয়ের আয়োজন করা হয়েছিল। এসময় প্রথম পক্ষের স্বামী বিয়ের অনুষ্ঠানে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দেন। এতে রেজিস্ট্রির মাধ্যমে ওই নব্য দম্পতি নতুন জীবন শুরু করেন। 

আনিস আলমগীরকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  • ২১ মার্চ ২০২৬
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ২ জনের, আহত ৪
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে ‘আগুন’, লিটারপ্রতি ২০০ টাকা …
  • ২১ মার্চ ২০২৬
মগবাজারে প্রেমঘটিত কারণে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
  • ২১ মার্চ ২০২৬
কবি নজরুল কলেজ ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ
  • ২১ মার্চ ২০২৬
নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence