একসাথে দুই প্রেমিকাকে বিয়ে করলেন যুবক

২২ জুন ২০২২, ১০:৩১ PM
দুই প্রেমিকার সাথে প্রেমিক

দুই প্রেমিকার সাথে প্রেমিক © সংগৃহীত

একই সঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করেছেন এক যুবক। এই ঘটনায় পুরো গ্রাম জুড়ে আলোরন সৃষ্টি হয়েছে।

সম্প্রতি  ভারতের ঝাড়খণ্ডের লোহারদাগার ভান্ডারা এলাকার বান্দা গ্রামে এই ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, সন্দীপ ও কুসুম তিন বছর ধরে ‘লিভ-ইন’ সম্পর্কে ছিলেন। তাদের এক সন্তানও রয়েছে। এক বছর আগে সন্দীপ পশ্চিমবঙ্গের একটি ইটের ভাটায় কাজ করতে যান। সেখানে তার সঙ্গে পরিচয় হয় স্বাতী কুমারীর। স্বাতীও ওই ইট ভাটায় কাজ করতেন। 

সন্দীপ পশ্চিমবঙ্গের ওই ইটভাটা থেকে ঝাড়খণ্ডে নিজ বাড়িতে ফিরে গেলেও, স্বাতীর সঙ্গে তার যোগাযোগ অব্যাহত ছিল। কিন্তু তাদের পরিবার ও গ্রামবাসীর মধ্যে বিষয়টি জানাজানি হয়ে যায়। এ নিয়ে দীর্ঘ বিবাদের একপর্যায়ে বান্দা গ্রামের বাসিন্দারা পঞ্চায়েত বৈঠক ডাকেন। সেখানে সিদ্ধান্ত হয়, সন্দীপকে তার দুই প্রেমিকাকেই বিয়ে করতে হবে। ওই তিন যুবক-যুবতী বা তাদের পরিবারের কারও পক্ষ থেকেও এ সিদ্ধান্তে আপত্তি ছিল না।

এ প্রসঙ্গে সন্দীপ ওরাও নামে ওই যুবক জানান, তিনি তার দুই প্রেমিকাকেই সমানভাবে ভালোবাসেন এবং তাদের ছাড়া বাঁচতে পারবেন না। সেজন্য দুজনকেই বিয়ে করেছেন তিনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬