আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

২২ জুন ২০২২, ০৮:০৮ PM
ঈদের নামাজ

ঈদের নামাজ © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে এ বছর ঈদুল আজহা হতে পারে ৯ জুলাই।

এ উপলক্ষে চার দিনের লম্বা ছুটি পেতে যাচ্ছেন আমিরাতের বাসিন্দারা। পবিত্র এই উৎসবটি সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তবে জ্যোতির্বিদ্যার সাহায্যে আগেভাগেই ধারণা করা যায়, কবে হতে পারে এবারের কোরবানির ঈদ। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি এ তারিখ নির্ধারণ করেছে। 

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রধান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, মুসলমানরা ৯ জিলহজ আরাফাত দিবস পালন করবেন।

আরও পড়ুন: নোবিপ্রবির পর ববিতেও স্পাইরাল বাইন্ডিং নিষিদ্ধ

পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে এ বছর সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা চার দিনের ছুটি পাবেন। এই ছুটির মধ্যে রয়েছে আরাফাতের দিন এবং ঈদুল আজহার তিন দিন।

দেশটির ইংরেজি দৈনিক খালিজ টাইমস বলছে, আমিরাতের বাসিন্দারা পবিত্র ঈদুল আজহার ছুটি ৮ জুলাই থেকে শুরু হয়ে ১১ জুলাই পর্যন্ত উপভোগ করতে পারবেন। এই সময় ভ্রমণের চাহিদা তুঙ্গে উঠতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। কারণ ছুটির সময় অনেক আমিরাতি এবং প্রবাসী ছুটি কাটাতে আমিরাতের বাইরে যান।

ঈদুল আজহা

সারা বিশ্বের মুসলিমরা পবিত্র ঈদুল আযহা বা কোরবানির উৎসব বিশেষ প্রার্থনার মাধ্যমে পালন করেন। ইসলামের বিভিন্ন বর্ণনা  অনুযায়ী, সৃষ্টিকর্তা মহান আল্লাহ ইসলামের নবী ইব্রাহিমকে (আ.) স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ দিয়েছিলেন।

নির্দেশ পালনে ইব্রাহিম তার প্রিয় পুত্র ঈসমাইলকে কুরবানি করার জন্য প্রস্তুত হলে সৃষ্টিকর্তা তাকে বাধা দেন এবং পুত্রের পরিবর্তে পশু কুরবানির নির্দেশ দেন। সারা বিশ্বের মুসলিম ধর্মালম্বীরা এই ঘটনাকে স্মরণ করে প্রত্যেক বছর পশু কুরবানির মাধ্যমে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেন।

ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬