ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করায় কিশোরীকে হত্যা

২০ জুন ২০২২, ০৪:০৬ PM
রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করায় কিশোরীর হত্যা

রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করায় কিশোরীর হত্যা © প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করায় এক কিশোরীকে (১৬) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই কিশোরীর মা আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। সোমবার (২০ জুন) স্থানীয় পুলিশ এমনটি জানিয়েছে।  

মুজাফফারনগর পুলিশের এসপি মার্তন্ড প্রকাশ সিং জানান, অভিযুক্তের নাম রবি। তিনি মুজাফফারনগরের বাসিন্দা। এরই মধ্যে এ ঘটনায় কিশোরীর বাবা তেজভির সিং একটি মামলা করেছেন।  

পুলিশ জানাৃয়, উত্তর প্রদেশের নাগলা বোহরা গ্রামে রোববার (১৯ জুন) রাতে ঘটনাটি ঘটে। রবি একটি বিয়ের কার্ড নিয়ে ওই কিশোরীর বাড়িতে এসেছিলেন। কার্ড নেওয়ার সময় রবি ওই কিশোরীকে কুপিয়ে হত্যা করেন। এ সময় ওই কিশোরীর মা সুনিতা এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করেন রবি। এ ঘটনার পর আত্মহত্যা করার চেষ্টা করেন রবি।  

তেজভির সিং অভিযোগে জানান, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করায় তার মেয়েকে হত্যা করেছেন রবি।  

মুজাফফারনগর পুলিশের সার্কেল অফিসার ধর্মেন্দ্র চৌহান বলেন, সুনিতা ও রবি চিকিৎসাধীন রয়েছেন।  

সূত্র: এনডিটিভি

ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬