শ্রীলঙ্কায় আবারও স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

১৮ জুন ২০২২, ১০:৩৬ AM
শ্রীলঙ্কায় আবারও স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

শ্রীলঙ্কায় আবারও স্কুল-কলেজ বন্ধ ঘোষণা © ফাইল ছবি

জ্বালানী তেলের সংকটে আবার স্কুল-কলেজ ও সরকারি অফিস বন্ধ ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এর গত গত মে মাসে একই কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল।

শুক্রবার (১৭ জুন) শ্রীলঙ্কার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে স্কুল-কলেজ ও সরকারি অফিস বন্ধের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবার (২০ জুন) থেকে সব সরকারি দপ্তর, প্রতিষ্ঠান ও স্থানীয় কাউন্সিলগুলোকে ন্যূনতম পরিষেবা চালু রাখতে হবে। গণপরিবহনের স্বল্পতার পাশাপাশি ব্যক্তিগত যানবাহনের ব্যবস্থা করা কঠিন হয়ে যাওয়ায় অফিসে সশরীরে কর্মী উপস্থিতি ব্যাপকভাবে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মীরা বাসায় থেকেই অফিসের কাজ করতে পারবেন। কেবল চিকিৎসার মতো জরুরি সেবাদানকারীদের জন্য সশরীরে অফিস ব্যবস্থা চালু থাকবে।

এর আগে দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ এক টুইট বার্তায় জানিয়েছিলেন, ‘এই মে-আগস্ট মৌসুমে সার পাওয়ার সময় নাও থাকতে পারে, তবে সেপ্টেম্বর-মার্চ মৌসুমের জন্য পর্যাপ্ত মজুদ নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ তিনি সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন।

 

খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে যে প্রভাব পড়ে
  • ১৬ নভেম্বর ২০২৬
রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950