জাতিসংঘের কার্যক্রমে চালু হচ্ছে বাংলা ভাষা

১৪ জুন ২০২২, ০১:৪৪ PM
জাতিসংঘ

জাতিসংঘ © সংগৃহীত

জাতিসংঘের কার্যক্রমে শিগিগির চালু হচ্ছে বাংলা ভাষার। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে সংস্থাটির সব ধরনের কার্যক্রমে বহুভাষা ব্যবহারের একটি প্রস্তাব পাস হয়েছে। জাতিসংঘের কার্যক্রমের যাবতীয় তথ্য ইংরেজি, ফরাসি, রুশ ইত্যাদি ভাষার পাশাপাশি এখন থেকে বাংলায়ও পাওয়া যাবে। শুক্রবার সংস্থাটির সাধারণ সভায় পাশ হয়েছে বহুভাষা ব্যবহারের  এই প্রস্তাব।

এখন থেকে জাতিসংঘের কার্যক্রম সম্পর্কিত যাবতীয় তথ্য মিলবে বাংলায়ও। এ ছাড়া হিন্দি ও উর্দুকেও সংযোজন করা হয়েছে।

ইংরেজি, ফরাসি, রুশ, ম্যান্ডারিন, আরবি ও স্প্যানিশ এই ছয়টি ভাষায় মূলত এ পর্যন্ত জাতিসংঘের সব লিখিত এবং মাল্টিমিডিয়ায় প্রকাশিত বার্তা প্রচারিত হতো। এখন থেকে সেখানে যুক্ত হলো বাংলা, উর্দু ও হিন্দি।

আরও পড়ুন: মেধাতালিকার আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আশা শেষ ১ লাখ শিক্ষার্থীর

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংস্থাটির ওয়েবসাইটেও এখন থেকে বাংলা ভাষা ব্যবহৃত হবে।

বহুভাষা প্রচলনের এই প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষেদের অধিবেশনে ভারতের সঙ্গে উপস্থাপন করেছে অ্যান্ডোরা এবং কলম্বিয়া। সংস্থাটির কার্যক্রমে বহু ভাষার প্রচলনের ওপর গুরুত্ব দেওয়ায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে ধন্যবাদ জানিয়েছেন টি এস তিরুমূর্তি।

তিনি বলেছেন, জাতিসংঘের গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা আদান-প্রদানের মাধ্যম হিসেবে হিন্দি, বাংলা এবং উর্দু ভাষাকে প্রথমবার উল্লেখ করায় স্বাগত জানায় ভারত।

ট্যাগ: জাতিসংঘ
নৌবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন এইচএসসি পাসেই
  • ৩০ আগস্ট ২০২৬
বিপাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধী শি…
  • ৩০ আগস্ট ২০২৬
ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি করলেন ঢাবি শিক্ষিকা মোন…
  • ৩০ আগস্ট ২০২৬
অনার্স প্রথম বর্ষের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ৩০ আগস্ট ২০২৬
সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী
  • ৩০ আগস্ট ২০২৬
চার বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকাকে রাতভর ধর্ষণ, গ্রেপ্তার ১
  • ৩০ আগস্ট ২০২৬