লিভ-ইন সম্পর্কে ছিলেন পল্লবী, নতুন ফ্ল্যাটে উঠার পরই রহস্যজনক মৃত্যু

১৫ মে ২০২২, ০৬:২৬ PM
প্রেমিকের সঙ্গে পল্লবী

প্রেমিকের সঙ্গে পল্লবী © সংগৃহীত

লিভ-ইন সম্পর্কে ছিলেন ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকের অভিনেত্রী পল্লবী দে? পুলিশ সূত্রে অন্তত তেমনই জানাচ্ছে। আজ রবিবার তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর থেকেই বিষয়টি নিয়ে জোরালোভাবে খবর শোনা যাচ্ছে।

কলকাতার গড়ফা এলাকার এক ফ্ল্যাটে কয়েক মাস ধরে প্রেমিকের সঙ্গে বসবাস করছিলেন পল্লবী। আগে থাকতেন হাওড়ায়। তারা বিয়ে করেননি। তবে দুই পরিবারই সম্পর্ক মেনে নিয়েছিল। দু’জনের মধ্যে সম্পর্কও ছিল চমৎকার। এলাকার কেউ তাদের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখেনি।

পুলিশ সূত্রের খবর, রবিবার সকালে সিগারেট খেতে এসে বাইরে গিয়েছিলেন পল্লবীর সঙ্গী। তার পর ফিরে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। দরজা ভেঙে ভিতরে ঢুকতেই তিনি পল্লবীর ঝুলন্ত দেহ দেখতে পান। এর পরই পুলিশে খবর দেন তিনি।

সূত্রের খবর, শনিবার এবং রবিবার দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল। তবে কী নিয়ে কথা কাটাকাটি হয়, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত ঘরের ভিতর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে পুলিশ সূত্রে খবর।

পল্লবীর ফেসবুক প্রোফাইল বলছে, ২০২১-এর ১৯ জুলাই তার সম্পর্কের স্টেটাস ছিল ‘ইন আ রিলেশনশিপ’। সেই স্টেটাসে অনেকে অভিনন্দনও জানিয়েছিলেন।

‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে লুৎফা-র চরিত্রে অভিনয় করেছিলেন পল্লবী। তার আগে ‘রেশম ঝাঁপি’ ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। বর্তমানে ‘মন মানে না’ নামে আর একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন।

আজ রবিবার সকালে সিলিং ফ্যান থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

আজ ‘ফক্কা-মক্কা’ বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
  • ০১ জুলাই ২০২৬
চুয়েটে নবীনদের ক্লাস শুরুর তারিখ ঘোষণা  
  • ০১ জুলাই ২০২৬
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়ে সবশেষ কী জানা যাচ্ছে
  • ০১ জুলাই ২০২৬
হৃদয়ের নেতৃত্বে জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, ফিরলেন রাব্বি-…
  • ০১ জুলাই ২০২৬
সামার সেমিস্টারের নবাগতদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সি…
  • ০১ জুলাই ২০২৬
বিক্রয় ডটকম নিয়োগ দেবে ৫ টেলি সেলস অফিসার, আবেদন ৩০ জুলাই প…
  • ০১ জুলাই ২০২৬