সার্কিট হাউসে ভারতীয় মন্ত্রীকে ইঁদুরের কামড়, হাসপাতালে ভর্তি

০৩ মে ২০২২, ১২:০০ PM
মন্ত্রী

মন্ত্রী © সংগৃহীত

জেলা সফরে বেরিয়ে ইঁদুরের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের এক মন্ত্রী। রাজ্যের অবস্থা দেখতে সরেজমিনে বের হয়ে সার্কিট হাউসে অবস্থান করছিলেন তিনি। এ সময় ইঁদুরের কামড় খেতে হয়েছে তাকে। খবর এনডিটিভি।  

সোমবার (২ মে) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি সূত্রে জানা গেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের ওই মন্ত্রীকে ইঁদুর বা ছুঁচো জাতীয় কিছু কামড়েছে। উত্তরপ্রদেশের ওই মন্ত্রীর নাম গিরীশ চন্দ্র যাদব। তিনি ওই রাজ্যটির ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, যোগীর নির্দেশেই রাজ্যের অবস্থা পরিদর্শনে বান্দা জেলা সফরে গিয়ে ছিলেন গিরীশ চন্দ্র। পরে মাওয়াই বাইপাসে একটি সার্কিট হাউসে উঠে ছিলেন তিনি। শেষরাতে টের পান আচমকা হাতে কিছু একটা তাকে কামড় দিয়েছে। সঙ্গে সঙ্গেই জেলা হাসপাতালে নেওয়া হয় তাকে।

বান্দা জেলা হাসপাতালের সিএমও ডা. এস এন মিশ্র জানিয়েছেন, সোমবার রাত তিনটার দিকে হাসপাতালে আসেন তিনি। মন্ত্রী অনুভব করেন, হাতে পোকামাকড় জাতীয় কিছু একটা কামড়িয়েছে। পরে তাকে জেলা হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নেওয়া হয়।

তিনি আরও বলেন, পরীক্ষা করে মন্ত্রীর ডান হাতের আঙুলে ইঁদুর বা ছুঁচোর কামড়ের দাগ পাওয়া যায়। সার্কিট হাউসটি জঙ্গলের নিকটে, এতে মন্ত্রী ভয় পেয়ে ছিলেন। তবে তিনি বিপদমুক্ত, ভালো আছেন।

 

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, পদত্যাগ দাবিতে স্কুলে…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950