ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ

০৩ এপ্রিল ২০২২, ০২:১১ PM
ইমরান খান

ইমরান খান © সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছে দেশটির জাতীয় পরিষদের স্পিকার। প্রস্তাবটি সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেছেন স্পিকার। এ খবর দিয়েছে ডন।

গত ৮ মার্চ পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে বিরোধী দলগুলো। পাকিস্তানের সংবিধান অনুযায়ী জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব পেশের পর সাত দিনের মধ্যে ভোটাভুটি বাধ্যতামূলক। সেই সময়সীমা মেনেই আজ রোববার ভোটাভুটির দিন ধার্য হয়েছে। তবে আজ প্রস্তাবটি নাকচ করেন দেশটির জাতীয় পরিষদের স্পিকার।

আরও পড়ুন- ছুটি বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানে, সিদ্ধান্ত চলতি সপ্তাহে

আগে থেকেই অনাস্থা প্রস্তাবকে সরকারবিরোধী ষড়যন্ত্র হিসেবে দাবি করছিলেন ইমরান খান। বৃহস্পতিবার একটি ভাষণে তিনি বলেন, বিদেশি ষড়যন্ত্র বাস্তবায়ন করছে বিরোধী দল। ইমরান জানান, কোনোভাবেই ক্ষমতা ছাড়বেন না তিনি। শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করে যাওয়ারও অঙ্গীকার করেন তিনি। এমনকি বিদেশি শক্তির কাছ থেকে তিনি হুমকির চিঠি পেয়েছনে বলেও জানিয়েছেন তিনি।

স্বাধীনতার পর পাকিস্তানে কোনো নির্বাচিত সরকার পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন নি। প্রতিবারই সামরিক বাহিনী ক্ষমতায় হস্তক্ষেপ করেছে।

সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী
  • ৩০ আগস্ট ২০২৬
চার বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকাকে রাতভর ধর্ষণ, গ্রেপ্তার ১
  • ৩০ আগস্ট ২০২৬
শূণ্য ৪ শতাধিক ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদ,…
  • ৩০ আগস্ট ২০২৬
রান্নার সময় গরুর মাংসের রং সবুজ, কারণ জানাল নিরাপদ খাদ্য কর…
  • ৩০ আগস্ট ২০২৬
শেষ ওভারের নাটকীয়তায় অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয় জয়
  • ৩০ আগস্ট ২০২৬
৯০০ শিক্ষার্থীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন সেই প্রধান শিক্ষক
  • ৩০ আগস্ট ২০২৬