পরীক্ষা চলাকালেই প্রসব বেদনা, শেষ করে সন্তানের জন্ম

০৩ এপ্রিল ২০২২, ০৭:১৮ AM
হাসপাতালে বসে পরীক্ষা দিচ্ছেন সরস্বতী মাহাতো

হাসপাতালে বসে পরীক্ষা দিচ্ছেন সরস্বতী মাহাতো © ইন্টারনেট

উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রসব যন্ত্রণা নিয়েই কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন শিক্ষার্থী। তবে তার এ অবস্থা দেখে পরীক্ষা দেওয়া ব্যবস্থা করা হয়েছিল হাসপাতালে। প্রসব বেদনা সামলেই এভাবেই পরীক্ষা দিচ্ছিলেন তিনি। পরীক্ষা যখন প্রায় শেষ, সেই মুহূর্তেই ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন ওই ছাত্রী।

ভারতের পুরুলিয়ার বাঘমুন্ডি গার্লস হাইস্কুলে শনিবার (২ এপ্রিল) এ ঘটনা ঘটে। ওই ছাত্রীর নাম সরস্বতী মাহাতো। তিনি পাথরডি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। সদ্যোজাত কন্যাসন্তানসহ তিনি সুস্থ আছে বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে।

আরো পড়ুন: ‘টিপ পরছোস কেন’ বলেই গালি দিয়ে শিক্ষিকার গায়ে বাইক তুলে দিল পুলিশ

বাঘমুন্ডির অবর বিদ্যালয় পরিদর্শক অভিষেক পাল বলেন, ‘ছাত্রীর মনের জোরের প্রশংসা করতেই হয়। প্রসব যন্ত্রণার পরীক্ষা দিচ্ছিলেন। শেষ মুহূর্তে কন্যাসন্তানের জন্ম দেন ওই ছাত্রী।’

তার নিজের স্কুলেই পরীক্ষাকেন্দ্র ছিল সরস্বতী মাহাতোর। স্বামীর সঙ্গে এদিন তিনি পরীক্ষা কেন্দ্রে আসেন। স্কুলের গেটে গেলে ওই ছাত্রীর অবস্থা দেখে কর্তৃপক্ষ তাকে বাঘমুন্ডির পাথরডি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করে। সেখানেই সরস্বতীকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা কেরে কর্তৃপক্ষ।

সরস্বতী বলেন, ‘পরীক্ষা ভাল হয়েছে। কোনো দিনও এই দিনটার কথা ভুলব না।’

কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬