কানাডার দোকান থেকে সরানো হচ্ছে রাশিয়ার ভদকা

২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০০ PM
কানাডার ওয়াইনশপ

কানাডার ওয়াইনশপ © সংগৃহীত

ইউক্রেনে হামলার প্রতিবাদে কানাডার মদের দোকানগুলো থেকে সরানো হচ্ছে রাশিয়ার ভদকা। লড়াইয়ের তৃতীয় দিন এমন খবর পাওয়া গেছে বলে জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানিটোবা ও নিউফাউন্ডল্যান্ডের মদের দোকান সংশ্লিষ্টরা রাশিয়ার স্পিরিটজাতীয় পণ্য সরিয়ে ফেলার কথা জানিয়েছেন। কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ অন্টারিও কর্তৃপক্ষ মদ নিয়ন্ত্রণ বোর্ডকে রাশিয়ার সব পণ্য সরানোর নির্দেশ দিয়েছে। রাশিয়ায় উৎপাদিত সব পণ্য সরানো হবে অন্টারিওর ৬৭৯টি দোকান থেকে।

২০২১ সালে রাশিয়া থেকে ৪৮ লাখ কানাডীয় ডলার মূল্যের অ্যালকোহলজাতীয় পানীয় আমদানি করে কানাডা। এর আগের বছর দেশটি রাশিয়া থেকে ৬৩ লাখ কানাডীয় ডলার সমমূল্যের অ্যালকোহল আমদানি করেছিল। কানাডার পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, দেশটিতে সবচেয়ে জনপ্রিয় মদজাতীয় পণ্যের মধ্যে ভদকা দ্বিতীয় অবস্থানে রয়েছে।

যুদ্ধের কারণে ফ্রান্সের ওয়াইনশিল্পও হুমকির মুখে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখা। তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন- গাজায় হামলার সময় ফিলিস্তিনের বিপক্ষে ছিলেন জেলেনস্কি

এদিকে ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার সাড়ে তিন হাজার সৈন্য হত্যা করেছে। এখন পর্যন্ত রাশিয়া ১৪টি যুদ্ধ জাহাজ, ৮টি হেলিকপ্টার, ১০৮টি ট্যাংক হারিয়েছে। এ তথ্য জানিয়েছে বিবিসি। তবে এসবের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। আজ সকাল থেকে রাজধানী কিয়েভ দখলে নিতে মরিয়া রাশিয়ার সেনারা। তারা কিয়েভ ঘিরে চারপাশ থেকেই আক্রমণ চালাচ্ছে। শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন সেনাবাহিনী। পাল্টা জবাব দিচ্ছেন তারা। তুমুল লড়াইয়ের মধ্যেই ইউক্রেনের মিত্ররাষ্ট্রগুলো অস্ত্র সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে।

যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। তিনি সামরিক বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও অস্ত্র নিয়ে প্রতিরোধ করার আহ্বান জানান। তিনি বলেন, ইউক্রেন আমাদের। রাশিয়া অন্যায়ভাবে আমাদের শহও গুড়িয়ে দিচ্ছে। আমরাও ছেড়ে কথা বলছি না। এখন পর্যন্ত অনেক রাশিয়ান সৈন্য হতাহত হয়েছে। আমাদের গোলাবারুদ প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক ভিডিওতে দেখা যায়, জেলেনস্কিও যুদ্ধক্ষেত্রে রয়েছেন। মাঝে মাঝে ভিডিও বার্তায় এসে সাহস যোগাচ্ছেন সবার।

ইবিতে আবাসন সংকট, ৮ বছরেও শেষ হয়নি হল নির্মাণ
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি আবেদন শুরু, জেনে নিন সব ইউনিটের যোগ্যতাসহ খুঁটি…
  • ১১ নভেম্বর ২০২৬
এক ক্লিকেই বিশ্বমানের শিক্ষার সুযোগ, কর্নেল বিশ্ববিদ্যালয়ে …
  • ১১ নভেম্বর ২০২৬
পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন
  • ১১ নভেম্বর ২০২৬
বাগেরহাট পাসপোর্ট অফিসে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ…
  • ১১ নভেম্বর ২০২৬
টিউশন ফি ছাড়, মাসিক ভাতাসহ স্কলারশিপ—চীনের সেরা ১০ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950