সবাই ভীত, একা লড়ছি আমরা: ইউক্রেন প্রেসিডেন্ট

২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৮ PM
ইউক্রেনের প্রেসিডেন্ট

ইউক্রেনের প্রেসিডেন্ট © সংগৃহীত

যুক্তরাষ্ট্রসহ ন্যাটোর সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনকে ন্যাটোর সদস্য বানাতে ভয় পায় সবাই। রাশিয়ার বিরুদ্ধে একাই লড়ছি আমরা। পশ্চিমারা দূর থেকে শুধু দেখছে। শুক্রবার ভোরে জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। এ খবর দিয়েছে এএফপি।

যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে ভলোদিমির জেলেনস্কি বলেন, আজ সকালে আমরা একাই দেশকে রক্ষায় লড়ছি। গতকালের মতো বিশ্বের শক্তিধর দেশ দূর থেকে দেখছে। তিনি আরও বলেন, গতকাল রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু আমাদের মাটি থেকে এই বিদেশি সেনাদের তাড়িয়ে দিতে এটিই যথেষ্ট নয়। শুধু সংহতি ও দৃঢ়তার মাধ্যমে তা অর্জিত হতে পারে। ইউক্রেনের জনগণ সত্যিকার সাহসিকতা দেখাচ্ছে। বেশিরভাগ পথে শত্রুদের আটকে দেওয়া হয়েছে। লড়াই চলছে... আমরা ক্লান্ত হবো না।

জেলেনস্কি বলেন, আমাদের রাষ্ট্রকে রক্ষায় আমরা একাই আছি। আমাদের সঙ্গে কাঁধ মিলিয়ে লড়াইয়ে কে প্রস্তুত? আমি কাউকে দেখি না। ন্যাটোর সদস্যপদের নিশ্চয়তা দিতে কে প্রস্তুত আছে? সবাই ভীত।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে কল দিয়েছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। কিন্তু কল ধরেন নি পুতিন। আমাকে কল করার অনুরোধ জানালে কথা বলি পুতিনের সঙ্গে। ইউক্রেন প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে সে বিষয়টা জানাই।

ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটিতে বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পা…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
১৫ জেলায় সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে ফার্মাসিয়া লিমিটেড
  • ০১ অক্টোবর ২০২৬
পরাজয়ের পরও ‘অজুহাত’, পাল্টা প্রশ্ন লিটনের
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে পল্লী বিকাশ কে…
  • ০১ অক্টোবর ২০২৬
‘ডি থ্রি’ টুর্নামেন্টে যেভাবে হবে ক্রিকেটারদের নিলাম
  • ০১ অক্টোবর ২০২৬