‘‌এখন কেমন লাগছে দেখ’‌, ক্লাসরুমে ছাত্রীর ওড়না খুলে নিলেন শিক্ষক

২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৪ PM
প্রতীকী

প্রতীকী © ছবি

ভরা ক্লাসরুমে এক ছাত্রীর ওড়না খুলে নেওয়ার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। সবাই তখন ক্লাসে দাঁড়িয়ে তটস্থ হয়ে আছে। তখনই জোর করে ছাত্রীর ওড়না খুলে নেয় ওই শিক্ষক। এমন চাঞ্চল্যকর শ্লীলতাহানির ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের কুঁকড়াহাটি হাইস্কুলে। ঘটনার কথা ছাত্রী বাড়ি গিয়ে জানানোর পর সেখানে জনরোষ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই ওই ছাত্রীকে নানাভাবে কুপ্রস্তাব দিচ্ছিল শিক্ষক সন্দীপ পড়িয়াল। কিন্তু ছাত্রীটি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় সবার সামনে এভাবে হেনস্থা করা হয়েছে তাকে। তারপর ওড়না খুলে নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গিও করেছে ওই শিক্ষক। পুলিশের কাছে এমন অভিযোগও করেছে ছাত্রীটি। বিষয়টি নিয়ে এখন সেই স্কুলের সামনে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।

আরও পড়ুন: মেডিকেল ছাত্রীকে ‘কুপ্রস্তাব’, বিভাগীয় প্রধানের অপসারণ দাবি

কুঁকড়াহাটি হাইস্কুল সূত্রে খবর, অভিযুক্ত স্কুলশিক্ষকের নাম সন্দীপ পড়িয়াল। অভিযোগ, ছাত্রীর ওড়না নিজে হাতে খুলে নেন তিনি। ক্লাসের সমস্ত ছাত্রীদের সামনেই এই ঘটনা ঘটেছে। জোর করে ওই ছাত্রীর ওড়না খুলে নিয়ে অন্যান্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘‌ওড়না পরা অবস্থায় কেমন লাগছিল? এখন কেমন লাগছে দেখ!‌’

হেনস্থা হওয়া ছাত্রী চোখের জল ফেলে সেখান থেকে চলে যায়। তারপর বাড়ি ফিরে গোটা ঘটনা খুলে বলে তার বাবা-মাকে। এই হেনস্থার কথা খুলে বলতেই পরিবারের সদস্যরা এবং গ্রামবাসীরা স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিপুল পরিমাণ জনগণ গোটা স্কুলকে ঘিরে ফেলেন। ব্যাপক উত্তেজনা তৈরি হওয়ায় ঘটনাস্থলে পৌঁছেছে সুতাহাটা থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষক স্কুলের ভেতর থেকে মাইকে সবার কাছে ক্ষমা চাইলেও জনরোষ শান্ত করা যাচ্ছে না।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া ঋতুর এসএসসিতে জিপিএ-৫, উচ্চ শি…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে আরও কমল পাসের হার, নেপথ্যে ৫ কারণ
  • ১০ আগস্ট ২০২৬
কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা
  • ১০ আগস্ট ২০২৬