মুসকানকে ৫ লাখ রুপি পুরস্কার ঘোষণা

০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৬ PM
মুসলিম ছাত্রী মুসকানকে ৫ লাখ ‍রুপি পুরস্কার ঘোষণা

মুসলিম ছাত্রী মুসকানকে ৫ লাখ ‍রুপি পুরস্কার ঘোষণা © সংগৃহীত ছবি

ভারতের কর্ণাটকে একটি কলেজে হিজাব পরিহিত ছাত্রী মুসকানকে গেরুয়া ওড়না পরা একদল যুবকের বিরুদ্ধে একা দাঁড়িয়ে 'আল্লাহু আকবার' বলে প্রতিবাদ করতে দেখা যায় গতকাল মঙ্গলবার। একদল তরুণের সামনে হিজাব পরে একাই প্রতিবাদ করায় প্রশংসায় ভাসছেন তিনি। সাহসী ভূমিকার জন্য তাকে পাঁচ লাখ রুপি পুরস্কার দেয়ার ঘোষণা দেয়া হয়েছে, যা বাংলাদেশের প্রায় ৫ লাখ ৭৪ হাজার টাকার সমান।

মুসকানের জন্য এ পুরস্কারের ঘোষণা দেয় ভারতের জমিয়তে উলামায়ে হিন্দ। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) টুইট বার্তায় জমিয়তের সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানিয়ে পুরস্কারের ঘোষণা দেন।

আরও পড়ুন: সবাই আমার সঙ্গে আছে: মুসকান

প্রসঙ্গত, মঙ্গলবার হিজাব ইস্যুতে কর্ণাটকের একটি কলেজে হিন্দু-মুসলিম শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এছাড়া ক্যামেরায় ধরা পড়া শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, কর্ণাটকের একটি কলেজ চত্বরে স্কুটার পার্কিংয়ে রেখে কলেজ ভবনের দিকে হাঁটছে মুসকান খান নামের এক মুসলিম ছাত্রী। এ সময় গেরুয়া ওড়না পরা একদল তরুণ ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয় এবং তার দিকে এগিয়ে যায়। পাল্টা ‘আল্লাহু আকবার’ স্লোগান দেয়ার সময় এই তরুণীকে ভীত দেখা যায়নি। ওই সময় হাত উপরে তুলে আল্লাহু আকবার স্লোগান দিয়ে সামনে এগিয়ে যেতে দেখা যায় তাকে। পরে কলেজের অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষকরা তাকে সরিয়ে নেন।

আরও পড়ুন: পুলিশের ধাওয়ায় বেপরোয়া গাড়ি, নিহত ৩ শিক্ষার্থী

কয়েক ডজন তরুণের সামনে একাই প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে কর্ণাটকের ছাত্রী।

গত মাসে কর্নাটকের উদুপির একটি কলেজে হিজাব পরিহিত শিক্ষার্থীদের ক্লাস করতে না দেয়ার অভিযোগকে কেন্দ্র করে হিজাব বিতর্কের সৃষ্টি হয়। স্কুলে কি হিজাব পরে আসা যায়- এই বিষয়ে ব্যপক গোলমাল সৃষ্টি হয় কর্নাটকে। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছায় যে তিন দিন রাজ্যের সব স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দিতে হয় কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে।

ট্যাগ: ভারত
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার পুলিশের
  • ১৭ মার্চ ২০২৬
রান্নাঘরে পাশাপাশি ওড়নায় ঝুলছিল মা-মেয়ের লাশ, অতঃপর...
  • ১৭ মার্চ ২০২৬
চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত…
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence