ভ্যালেন্টাইনস উইক শুরু, আজ রোজ ডে

০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫১ PM
৭ ফেব্রুয়ারি ‘রোজ ডে’

৭ ফেব্রুয়ারি ‘রোজ ডে’ © প্রতীকী ছবি

ভ্যালেন্টাইনস উইক (ভালোবাসা সপ্তাহ) শুরু হয় ভালোবাসা দিবসের এক সপ্তাহ আগে, যা ১৪ ফেব্রুয়ারি উদযাপিত হয়। এই সপ্তাহের প্রথম দিনটি ‘রোজ ডে’। এই দিন শুরু হয় গোলাপ দিয়ে। 

প্রতি বছর ৭ ফেব্রুয়ারি ‘রোজ ডে’ (গোলাপ দিবস) পালনের মধ্য দিয়েই ভ্যালেন্টাইন উইকের শুরু। আজ (সোমবার) ‘রোজ ডে’ দিয়েই শুরু হলো ভালোবাসা সপ্তাহ। 

প্রিয়জনের হাতে গোলাপ তুলে দেওয়ার দিন আজই। ভালোবাসার ফুল গোলাপ। তাই প্রিয়জনকে গোলাপ ফুল উপহার দেয়ার আগেই জেনে নিন কোন রঙের গোলাপের কী অর্থ রয়েছে। 

বেগুনি গোলাপ: এই রঙের গোলাপফুলগুলো ‘প্রথম দেখা’ বা ‘প্রথম প্রেমে পড়ার অনূভুতি’ এর প্রতীক।

গোলাপী, হলুদ ও কমলা গোলাপ: এ রঙের গোলাপ গুলো রোমাঞ্চ, শ্রদ্ধা, বন্ধুত্বের প্রতীক।

সাদা গোলাপ: সাদা গোলাপ বিয়ের একটি ঐতিহ্যবাহী অংশ। তাই সাদা গোলাপ দেওয়ার মানে হচ্ছে বিয়ের জন্য প্রোপজ করা!

লাল গোলাপ: লাল গোলাপ সৌন্দর্য, প্রেম ও একে অপরের যত্ন নেয়ার অঙ্গীকারের প্রতীক।

৩৮ হাজার কোটি টাকায় ত্রিশালে হচ্ছে অলিম্পিক কমপ্লেক্স
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ইএফটিতে বকেয়া বেতন নিয়ে মাউশি মহাপরিচালকের জরুরি বার্তা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাহাউদ্দিন নাছিমসহ তার পরিবারের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ডোমিনোজ পিজা বাংলাদেশের যক্ষ্মা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমীরের আপত্তিকর মন্তব্যের প্র…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১০৪ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের খবর ভুয়া
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬