নবী দাবি করা ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ

০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৩ AM
ভুয়া নবী দাবি করা নাশাত

ভুয়া নবী দাবি করা নাশাত © সংগৃহীত

নিজেকে নবী দাবি করা লেবাননের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। লেবাননের রাজধানী বৈরুত থেকে তাকে গ্রেফতার করা হয়। এ খবর দিয়েছে লিবিয়ান এক্সপ্রেস। 

প্রতিবেদনে বলা হয়, লেবানিজ ওই ব্যক্তির নাম নাশাত মুন্থার। নাশাত তার সোশ্যাল মিডিয়া পেজে নিজেকে ‘নবী নাশাত মাজদ নুর’ বলে উল্লেখ করেন। তিনি নিজেকে আল্লাহর পাঠানো নবী বলে দাবি করেন। নাশাতের দাবি, তার অনুসারীরা তার ভেতর ‘আলো’র উপস্থিতি পেয়েছে। মিশরের টুইটার ব্যবহারকারীরা এই ব্যক্তিকে নিয়ে শোরগোল শুরু করার পর তাকে গ্রেফতার করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশটির স্টেট সিকিউরিটি অধিদফতর নাশাতকে বেশ কয়েকটি অভিযোগে গ্রেফতার করেছে। নিজেকে নবী দাবি করা, সাংবাদিকদের হুমকি দেয়া এবং ‘বন্ধু রাষ্ট্র’ মিশরের অসম্মান করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে এখন তদন্ত করা হচ্ছে।

মায়ামি বিমানবন্দরে মেসিকে কঠোর তল্লাশি, হেসে কুটি কুটি
  • ০২ জুলাই ২০২৬
ববিকে প্রথম ফ্যাসিস্ট মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতির …
  • ০২ জুলাই ২০২৬
ময়মনসিংহে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  • ০২ জুলাই ২০২৬
ঢাবির মসজিদে ডাকসুর বসানো এসি চালানোর সক্ষমতা নেই বিশ্ববিদ্…
  • ০২ জুলাই ২০২৬
প্রাথমিকের ৩২ হাজার শিক্ষককের নিয়োগের চাহিদা আজই যাচ্ছে পিএ…
  • ০২ জুলাই ২০২৬
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে, যা বললেন শিক্…
  • ০২ জুলাই ২০২৬