ছাত্রদের উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার আলোচিত এই ইউটিউবার

৩১ জানুয়ারি ২০২২, ১০:২৬ PM
হিন্দুস্থানি ভাউ ওরফে বিকাশ পাঠক

হিন্দুস্থানি ভাউ ওরফে বিকাশ পাঠক © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের জনপ্রিয় মুখ হিন্দুস্থানি ভাউ ওরফে বিকাশ পাঠক। ইউটিউবে প্রায়ই বিতর্কিত ভিডিও পোস্ট করে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন বিগ বস সিজন ১৩ এর এই প্রতিযোগী। এবার মুম্বাইয়ের ধারাভিতে ছাত্রদের উস্কানি দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করল পুলিশ। এই জনপ্রিয় ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ, তিনি দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উস্কানি দিয়েছেন।

করোনার জেরে ভারতজুড়ে শিক্ষাব্যবস্থা কার্যত থমকে গেছে। পড়াশোনা অনলাইনে হলেও এবার মহারাষ্ট্র সরকার সিদ্ধান্ত নিয়ে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা অফলাইনেই হবে। যদিও এই সিদ্ধান্তের বিরোধিতা করছে শিক্ষার্থীদের একটা বড় অংশ। পড়াশোনা অনলাইনে হয়েছে তাই পরীক্ষাও অনলাইনেই নিতে হবে দাবিতে সরব তারা। সেই দাবি নিয়ে গতকাল সোমবার শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভও দেখায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হালকা লাঠিচার্জ পর্যন্ত করতে হয়।

পুলিশের অভিযোগ, হিন্দুস্তানি ভাউ ইউটিউবে ভিডিও আপলোড করে শিক্ষার্থীদের প্ররোচণা দিয়েছেন শিক্ষামন্ত্রীর বাড়িতে অভিযান চালাতে, এই হিংসাত্মক এবং উস্কানিমূলক ভিডিওর জন্য হিন্দুস্তানি ভাউয়ের নামে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছ মুম্বাই পুলিশ। সোমবার রাতেই ধারাভি থেকে গ্রেফতার করা হয়েছে ভাউকে।

এর আগে একাধিকবার বিতর্কিত মন্তব্য করে আইনী ঝামেলায় জড়িয়েছেন হিন্দুস্তানি ভাউ। বছর দেড়েক আগে ইউটিউবের ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছিল, যারাই হিন্দু ধর্মের দেবদেবীকে অবহেলা করবে, তাদের প্রাণে মেরে ফেলা উচিত। হিন্দুস্তানি ভাউয়ের ভিডিওতে লাগামছাড়া অশ্লীল ভাষা ব্যবহার করা হয় বলেও সবসময় বিতর্কে থাকেন এই ইউটিউবার। বহুবার তার অ্যাকাউন্ট সাসপেন্ড করেছে টুইটার, ইউটিউব, তবে সে সবের তোয়াক্কা করেন না হিন্দুস্তানি ভাউ।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

ববিকে প্রথম ফ্যাসিস্ট মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতির …
  • ০২ জুলাই ২০২৬
ময়মনসিংহে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  • ০২ জুলাই ২০২৬
ঢাবির মসজিদে ডাকসুর বসানো এসি চালানোর সক্ষমতা নেই বিশ্ববিদ্…
  • ০২ জুলাই ২০২৬
প্রাথমিকের ৩২ হাজার শিক্ষককের নিয়োগের চাহিদা আজই যাচ্ছে পিএ…
  • ০২ জুলাই ২০২৬
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে, যা বললেন শিক্…
  • ০২ জুলাই ২০২৬
আগে অনেকে বলতো মিলন ম্যাজিক, এখন হচ্ছে ডিজিটাল ম্যাজিক
  • ০২ জুলাই ২০২৬