নেপালে বাড়ছে করোনা, স্কুল বন্ধের ঘোষণা

১১ জানুয়ারি ২০২২, ০৪:৪৬ PM
সংক্রমণ বাড়ছে নেপালে

সংক্রমণ বাড়ছে নেপালে © ফাইল ছবি

সারাবিশ্বে করোনাভাইরাসের ওমিক্রন ও ডেল্টা এই দুই ধরনের সংক্রমণ বেড়েই চলেছে। তার প্রকোপ বেড়েছে দক্ষিণ এশিয়ার দেশ নেপালে। সংক্রমণ ঠেকাতে স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে নেপালের কর্তৃপক্ষ গণজমায়েত নিষিদ্ধ করেছে, একই সঙ্গে দেশটির স্কুলগুলো বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নেপালে ১ হাজার ৩৫৭ জন করোনা শনাক্ত হয়েছে। গত বছর সেপ্টেম্বরের পর থেকে যা এক দিনে সর্বোচ্চ। মহামারি শুরু হওয়ার পর দেশটিতে সব মিলিয়ে শনাক্ত হয়েছে ৮ লাখ ৩৩ হাজার ৯৪৬ জন। প্রাণ হারিয়েছে ১১ হাজার ৬০৬ জন।

আরও পড়ুনঃ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে এইচএসসির ফল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রদীপ কুমার কৈরালা বলেছেন, এখন থেকে যে কোনো ধরনের ধর্মীয় ও রাজনৈতিক সভা-সমাবেশে ২৫ জনের বেশি জড়ো হতে পারবে না।

কৈরালা আরও বলেন, ‘২১ তারিখের পর থেকে হোটেলে, সিনেমা হলে ও সরকারি অফিসে প্রবেশের ক্ষেত্রে ভ্যাকসিন সনদ দেখাতে হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দিপাক শর্মা জানিয়েছেন, ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামীদের টিকা কার্যক্রম চলবে। স্কুল কর্তৃপক্ষকে ছাত্র-ছাত্রীদের টিকা দেয়ার সময় জানিয়ে দিতে হবে, যাতে তারা সময়মতো স্কুলে এসে টিকা নিতে পারে। নেপাল জনসংখ্যার ৩৭ শতাংশ (৩ মিলিয়ন) নাগরিককে টিকার আওতায় নিয়ে আসতে পেরেছে।

বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানের মুক্তি চায় জামায়াত, বিমানবন্দরে হয়রানি…
  • ০২ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬