প্রথম কোরিয়ান হিসেবে গোল্ডেন গ্লোবস জিতলেন স্কুইড গেম অভিনেতা

১০ জানুয়ারি ২০২২, ০৯:৩১ PM
ও ইয়েং সু

ও ইয়েং সু © ফাইল ছবি

প্রথম কোরিয়ান হিসেবে এ বছর গোল্ডেন গ্লোবস পুরস্কার পেয়েছেন নেটফ্লিক্সের আলোচিত সাইভাইরাল থ্রিলার সিরিজ স্কুইড গেমের অভিনেতা ও ইয়েং সু।  ৭৯তম গোল্ডেন গ্লোবসের আসরে টেলিভিশন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার ওঠে স্কুইড গেম অভিনেতার ঝুলিতে। 

ওই সিরিজে ও ইয়েং সু একজন সাধারণ বৃদ্ধ ওহ ইল চরিত্রে অভিনয় করেছেন। তাকে সিরিজে প্লেয়ার ০০১ বলে ডাকা হয়। মৃত্যুর আগে আনন্দে সময় পার করতে চেয়েছিলেন স্কুইড গেমের ওহ ইল।

এদিকে এমন সময় ও ইয়েং সু পুরস্কার জিতলেন, যখন দূর্নীতি ও বৈচিত্রহীনতার অভিযোগে গোল্ডেন গ্লোবস সমালোচনার মুখোমুখি হয়েছে। হলিউড বয়কট করার কারণে এ বছরের গোল্ডেন গ্লোবস টেলিভিশন কিংবা অনলাইনে সম্প্রচারিত হচ্ছে না। কোনো দর্শক ছাড়াই গোল্ডেন গ্লোবসের অফিসিয়াল হোমপেজ এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে বিজয়ীদের ঘোষণা করা হয়েছে। 

বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানের মুক্তি চায় জামায়াত, বিমানবন্দরে হয়রানি…
  • ০২ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬