গোঁফ ছাঁটতে অস্বীকৃতি, কনস্টেবলকে বহিষ্কার

১০ জানুয়ারি ২০২২, ১১:৪৭ AM
বহিষ্কৃত কনস্টেবল

বহিষ্কৃত কনস্টেবল © সংগৃহীত

চুল কাটা ও গোঁফ ছাঁটতে অস্বীকৃতি জানানোয় পুলিশের এক কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটে ভারতের মধ্যপ্রদেশে। বহিষ্কার হওয়া সত্ত্বেও তাঁর গোঁফের বিষয়ে আপস না করার কথা বললেন এই পুলিশ কর্মকর্তা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বরখাস্ত হওয়া ওই পুলিশ কনস্টেবলের নাম রাকেশ রানা। তিনি রাজ্য পুলিশের পরিবহন শাখায় গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুুন: এখনই বন্ধ হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠান

বিশেষ করে রানার গোঁফকে অযৌক্তিক ও কুৎসিত বলে অভিহিত করে কর্তৃপক্ষ। রানাকে চুল কাটতে ও গোঁফ ছাঁটতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কর্তৃপক্ষের এই নির্দেশ পালন করতে ব্যর্থ হন।

নির্দেশ পরিপালনে ব্যর্থতার জন্য রানাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে অফিস আদেশে বলা হয়েছে। অফিস আদেশে বলা হয়, রানার গোঁফ অন্য কর্মচারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

নির্দেশ পরিপালনে ব্যর্থতার জন্য রানাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে অফিস আদেশে বলা হয়েছে।

আদেশটি জারি করেছেন পুলিশের সহকারী মহাপরিদর্শক প্রশান্ত শর্মা। তিনি বলেছেন, রানাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কারণ, তিনি তাঁর মুখশ্রীর ব্যাপারে একজন জ্যেষ্ঠ কর্মকর্তার আদেশ অনুসরণ করেননি।

আরও পড়ুন: সাইকেলে সারাদেশ ঘুরে ঢাবি ছাত্রের নজর এখন দক্ষিণ এশিয়ায়

শর্মা বলেন, যখন রানার মুখশ্রী পরীক্ষা করা হয়, তখন লম্বা চুল ও গোঁফ পাওয়া যায়। লম্বা চুল ও গোঁফে তাঁর মুখশ্রী বিশ্রী দেখাচ্ছিল। তাই তাঁকে তা ছাঁটতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি এই নির্দেশ পালন করেননি।

রানা অবশ্য বলেন, তিনি সব সময় তাঁর ইউনিফর্মের সঠিকতা নিশ্চিত করে এসেছেন। সাময়িকভাবে বহিষ্কার হওয়া সত্ত্বেও তিনি তাঁর গোঁফের বিষয়ে আপস করবেন না। তিনি অনেকটা সময় ধরে তাঁর গোঁফ রেখেছেন।

শিক্ষার্থীদের নিরাপত্তায় জবিতে চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপ…
  • ০২ জুলাই ২০২৬
আইসিডিডিআর,বির ট্রাস্টি বোর্ডে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দুই…
  • ০২ জুলাই ২০২৬
শিক্ষা খাতে কোনো ধরনের আর্থিক অনিয়ম গ্রহণযোগ্য হবে না: শিক্…
  • ০২ জুলাই ২০২৬
হত্যার হুমকি পাওয়া পলিটেকনিক সভাপতির সাথীপদ বাতিল, খোয়ালেন …
  • ০২ জুলাই ২০২৬
গবেষণা: বিতর্ক অর্থায়নের নয়, আস্থার
  • ০২ জুলাই ২০২৬
টঙ্গীতে চাঁদাবাজি-অস্ত্র প্রদর্শন: যুবদল নেতা নাজমুলসহ ১৯ জ…
  • ০২ জুলাই ২০২৬