ওমিক্রন: কাল থেকে পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

০২ জানুয়ারি ২০২২, ০৫:৩৯ PM
ওমিক্রনের সংক্রমণ বেড়ে চলেছে

ওমিক্রনের সংক্রমণ বেড়ে চলেছে © ফাইল ছবি

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল সোমবার (৩ জানুয়ারি) থেকে ভারতের পশ্চিমবঙ্গের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।

আজ রবিবার (২ জানুয়ারি) বিকালে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ঘোষণা দেন। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: করোনা সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: প্রধানমন্ত্রী

হরিকৃষ্ণ দ্বিবেদী বলেন, আগামীকাল সোমবার থেকে ব্রিটেনের কোনও বিমানকে শহরে ঢুকতে দেওয়া হবে না। এছাড়া আগামীকাল থেকে বন্ধ হচ্ছে রাজ্যের সব স্কুল-কলেজ। সরকারি-বেসরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা দিবে। সুইমিং পুল, পার্ক, সেলুন বন্ধ থাকবে। শপিংমল খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত।

সোমবার সন্ধ্যা ৭টার পর থেকে বন্ধ থাকবে লোকাল ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো এবং লোকাল ট্রেন। বিয়েসহ সমস্ত রকম সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি লোক থাকতে পারবে না বলেও জানানো হয়।

আরও পড়ুন: দেশে আরও একজনের দেহে ওমিক্রন শনাক্ত

এর আগে রাজ্যে কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে সোমবার থেকে কিছু কিছু বিধিনিষেধ ঘোষণা করা হতে পারে তার ইঙ্গিত দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬
আইনজীবী সহকারী সমিতি নির্বাচনে জয়ী কারাবন্দি নিষিদ্ধ আওয়ামী…
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষায় অব্যবস্থাপনার প্রতিবাদে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধ…
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬