বিমানের টয়লেটে ৩ ঘণ্টা বন্দি স্কুলশিক্ষিকা!

০১ জানুয়ারি ২০২২, ১০:৪৭ AM
মারিসা ফোটিও

মারিসা ফোটিও © সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর শিকাগো থেকে আইসল্যান্ডে যাওয়ার পথে মাঝ আকাশে মারিসা ফোটিও নামের এক স্কুলশিক্ষিকার করোনা শনাক্ত হয়। এতে ওই নারীকে উড়োজাহাজের টয়লেটে ৩ ঘণ্টা আটকে রাখা হয়। এমন খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

জানা যায়, মারিসার ২ ডোজ টিকা নেওয়ার পাশাপাশি বুস্টার ডোজও দেওয়া আছে। এরপর উড়োজাহাজ যখন আটলান্টিকের ওপর মাঝ আকাশে তখন পরীক্ষা করানো হলে পজিটিভ আসে।

আরও পড়ুন: ১৫ বছর বয়সে গ্র্যাজুয়েট হয়ে তাক লাগালো কিশোর

খবরে বলা হয়েছে, গত রবিবার (১৯ ডিসেম্বর) এই ঘটে ঘটনা। এদিন উড়োজাহাজ যাত্রী মারিসা ফোটিও তার বাবা ও ভাইয়ের সঙ্গে শিকাগো থেকে আইসল্যান্ড হয়ে সুইজারল্যান্ডে যাচ্ছিলেন। ওই নারী উড়োজাহাজে ওঠার আগে ২ বার পিসিআর ও ৫ বার র‌্যাপিড টেস্ট করান। প্রতিবারই তার করোনা নেগেটিভ আসে। কিন্তু, ফ্লাইট শুরুর দেড় ঘণ্টা আগে তার গলায় সমস্যা হয়।

পেশায় স্কুল শিক্ষিকা মারিসা বলেন, বিমান ওড়ার ঘন্টা দেড়েক পর থেকে তার গলায় যন্ত্রণা শুরু হয়। মাথাও ঘুরতে থাকে। এর পর ফের তার নমুনা পরীক্ষা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। তিনি আরও বলেন, নিজের পাশাপাশি আমি সহযাত্রীদের নিয়েও চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু ফ্লাইট অ্যাটেন্ড্যান্টরা আমাকে আশ্বস্ত করেন।

আরও পড়ুন: জাককানইবির ছাত্রী মেসে আগুনে পুড়ল ৬ কক্ষ

মারিসা জানান, প্রথমে বিমানের মধ্যেই তাকে অন্য যাত্রীদের থেকে দূরে বসানোর চেষ্টা হয়েছিল। কিন্তু সব আসন পূর্ণ থাকায় তা সম্ভব হয়নি। তার কথায়, শেষ পর্যন্ত আমি অন্য যাত্রীদের থেকে দূরে থাকার জন্য শৌচাগারে যাওয়ার কথা বলি। পরবর্তী তিন ঘণ্টা সেখানেই কাটান মারিসা।

পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬
শ্যুটার ফয়সাল ও তার সহযোগীদের ১৪ দিনের রিমান্ডে দিল আদালত
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নিলেন এসিল্যান্ড
  • ০২ এপ্রিল ২০২৬
ক্রয়সংক্রান্ত জটিলতায় টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জ…
  • ০২ এপ্রিল ২০২৬
হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬