বেনাপোল দিয়ে বন্ধ হল ভারতে অধ্যয়নরত শিক্ষার্থীদের যাত্রা

২১ ডিসেম্বর ২০২১, ০৪:০২ PM
বেনাপোল ইমিগ্রেশন

বেনাপোল ইমিগ্রেশন © ফাইল ছবি

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে এবার বেনাপোল দিয়ে বন্ধ হয়ে গেল ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত স্টুডেন্ট ভিসাধারী শিক্ষার্থীদের ভারত গমন। গত ৪ দিন ধরে পেট্রাপোল ইমিগ্রেশন স্টুডেন্ট ভিসা নিয়ে ভারত গমনকারী পাসপোর্ট যাত্রীদের ভারতে প্রবেশ বন্ধ করে দিয়েছে। 

ফলে ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাদের অভিভাবকরা।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের যারা ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করেন, তাদের পেট্রাপোল ইমিগ্রেশন এন্ট্রি সিল না দিয়ে দেশে ফেরত পাঠাচ্ছে। পেট্রাপোল ইমিগ্রেশন থেকে বলা হয়েছে কোনো স্টুডেন্ট ভিসাধারীকে যেন বহির্গমন সিল দেওয়া না হয়।

এর আগে গত ১৭ ডিসেম্বর পেট্রাপোল ইমিগ্রেশন থেকে এ সংক্রান্ত একটি মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে। অভিভাবকদের বিশেষ অনুরোধে গত দু’দিনে  ২/১ জন স্টুডেন্টকে বহির্গমন সিল দিয়ে ভারতে পাঠানো হলেও তাদের ফেরত দেয়া হয়েছে। তবে শুধুমাত্র যে সব শিক্ষার্থীদের সামনে পরীক্ষা তাদের উপযুক্ত প্রমাণ সাপেক্ষ ভারতে যেতে দেওয়া হচ্ছে। তবে সে সব শিক্ষার্থীদের পাসপোর্ট আগে পেট্রাপোলে পাঠানো হচ্ছে অনুমোদন জন্য।

১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬
রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬