ছাত্রীর অভিযোগ পেয়ে স্কুলের টয়লেট পরিষ্কার করলেন মন্ত্রী

১৮ ডিসেম্বর ২০২১, ০৩:৩০ PM
স্কুলের টয়লেট পরিষ্কারের কাজ করছেন মন্ত্রী।

স্কুলের টয়লেট পরিষ্কারের কাজ করছেন মন্ত্রী। © সংগৃহীত

‘বড্ড নোংরা স্কুলের টয়লেট’ সরাসরি মন্ত্রীর কাছে এমন অভিযোগ করেন স্কুলের এক ছাত্রী। আর এমন অভিযোগ পেয়ে মন্ত্রী নিজেই পৌঁছে যান স্কুলে। খতিয়ে দেখেন স্কুলের টয়লেট পরিস্থিতি। এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। আর মন্ত্রীর নাম প্রদ্যুম্ন সিং তোমর। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী প্রদ্যুম্ন সিং।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে পৌঁছে যান গোয়ালিয়রের সরকারি স্কুলে। হাতে দস্তানা পরে নিজেই সেখানকার টয়লেট পরিষ্কার করতে শুরু করে দেন। মন্ত্রীকে টয়লেট পরিষ্কার করতে দেখে ছুটে আসেন অনেকেই। কেন তিনি আচমকা স্কুলের টয়লেট পরিষ্কার করছেন? সেই প্রশ্ন করা হয়।

আরও পড়ুন: ওমিক্রন বাড়লেও স্কুল বন্ধের চিন্তা সবার শেষে: ইউনিসেফ

প্রশ্নের উত্তরে প্রদ্যুম্ন সিং বলেন, এক স্কুলছাত্রী তাকে সরকারি স্কুলের টয়লেটগুলোর করুণ পরিস্থিতির কথা জানায়। তাই নিজেই পরিষ্কার অভিযানে নেমে পড়েছেন। এই প্রথম নয়, এর আগেও এমন কাজ করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মন্ত্রিসভার এই সদস্য। কোনও কাজে মধ্যপ্রদেশের এক সরকারি অফিসে গিয়েছিলেন তিনি। সেখানে চারপাশে আবর্জনা স্তূপ দেখে বিরক্ত হন। পরে এক মহিলা কর্মী তাকে সেখানকার অপরিষ্কার টয়লেটের কথা জানান।

আরও পড়ুন: কাল থেকে দেওয়া হবে বুস্টার ডোজ, পাবেন যারা

বিরক্ত হলেও কাউকে কিছু না বলে ঝাঁটা হাতে সাফাই অভিযানে নেমে পড়েন তোমর। মন্ত্রীর এমন কাজ দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়েন সরকারি অফিসের কর্মকর্তারা। সাফাই অভিযানের পর তিনি তাদের অফিস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন। একটি পাবলিক পার্কও পরিষ্কার করেছিলেন মধ্যপ্রদেশের বিদ্যুৎমন্ত্রী। 

গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন
  • ০৮ এপ্রিল ২০২৬
৪২ উন্নয়নের ছাপ রেখে বিদায় নিলেন জহুরুল হক হল প্রাধ্যক্ষ
  • ০৮ এপ্রিল ২০২৬
সরকার গঠনের দুই মাসেই বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যা…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সাথে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর দিল মাউশি
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে যেতে হবে: শিক্ষামন্ত্রী
  • ০৮ এপ্রিল ২০২৬
close