হাসপাতালে মাহাথির

১৭ ডিসেম্বর ২০২১, ১১:০৯ AM
মাহাথির মোহাম্মদ

মাহাথির মোহাম্মদ © সংগৃহীত

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে কী কারণে তাকে ভর্তি করানো হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলে নি সরকার। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন, পূর্ণ মেডিকেল চেকআপ করা হবে মাহাথিরের। এ খবর দিয়েছে রয়টার্স। 

মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের এক বিবৃতিতে বলা হয়েছে, মাহাথির মোহাম্মদকে পূর্ণ মেডিকেল চেক-আপ এবং আরও পর্যবেক্ষণে রাখা হবে।

আরও পড়ুন-হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

দীর্ঘ ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন ৯৬ বছর বয়সী মাহাথির। তিনি হৃদরোগের সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। এর আগেও তার হার্ট অ্যাটাক হয়েছে এবং বাইপাস সার্জারিও করেছেন।

মাহাথির মোহাম্মদকে আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয়। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পরপর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। এক সময়ে যে দলের নেতৃত্ব দিয়েছেন তার বিরুদ্ধে জোট গড়ে নির্বাচনে জয়ী হয়ে ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি ফের প্রধানমন্ত্রী হন। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দুই বছরেরও কম সময়ের মধ্যে তার সরকারের পতন হয়। তবে মালয়েশিয়ার রাজনীতিতে এখনও গুরুত্বপূর্ণ ব্যক্তি মাহাথির মোহাম্মদ।

আরও পড়ুন- বিনামূল্যের ৫শ কেজি বই বিক্রি করে দিলেন দপ্তরি, আটক

মাহাথির মালয়েশিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দেশটিতে ব্যাপক উন্নয়ন করেন। দরিদ্র একটা রাষ্ট্র থেকে মাহাথিরের প্রচেষ্টায় অল্প কিছুদিনের মধ্যে মালয়েশিয়াকে উন্নত রাষ্ট্রে উত্তীর্ণ করেন তিনি। রাজনৈতিক বেশ কিছু সিদ্ধান্তে সহকর্মীদের সাথে তার মতভেদ ছিলো। তারপরও দেশটির রাজনীতিতে অবিসংবাদিত নেতা মাহাথির। 

নাজিব রাজাক সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে আন্দোলনে নেমে ছিলেন মাহাথির। পরবর্তীতে ৯২ বছর বয়সে তিনি পুনরায় ক্ষমতায় এসে দেশ পরিচালনা করেন। যদিও মাত্র দুই বছরের মাথায় অভ্যন্তরীণ কোন্দলের কারণে তার সরকারের পতন হয়।

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, দুশ্চিন্তায় পরিবারে
  • ০২ জুলাই ২০২৬
ঢাবির ফ্যাসিস্ট শিক্ষকদের শাস্তিসহ তিন দাবি সাদা দলের 
  • ০২ জুলাই ২০২৬
রাবি অধ্যাপক এস এম আব্দুছ ছালাম আর নেই
  • ০২ জুলাই ২০২৬
মেসিদের বিপক্ষে লড়াইয়ের আগে যে বার্তা দিলেন কেপ ভার্দে গোলর…
  • ০২ জুলাই ২০২৬
নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল নেতা, দল থেকে বহিষ্কার
  • ০২ জুলাই ২০২৬
পলিটেকনিক সভাপতির সাথে সাথে সদস্যপদ মুলতবি হয়েছে মহানগর শিব…
  • ০২ জুলাই ২০২৬