আরও ২০ মসজিদ বন্ধ করে দিল ফ্রান্স

১৫ ডিসেম্বর ২০২১, ০৪:১২ PM
ফ্রান্সের একটি মসজিদ

ফ্রান্সের একটি মসজিদ © ফাইল ছবি

চরমপন্থা ছড়ানোর কাজে লিপ্ত থাকার অভিযোগ এনে আরও ২০টি মসজিদ বন্ধ করে দিয়েছে ফ্রান্সের সরকার। এর মধ্য দিয়ে ফ্রান্স সরকারের ইসলামবিরোধী মনোভাব আবারও পরিষ্কার হলো।

ইরানের সংবাদমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন রবিবার (১২ ডিসেম্বর) এক টেলিভিশন চ্যানেলের মাধ্যমে জানান, দেশটির আরও ২০টি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। এসব মসজিদ চরমপন্থা ছড়ানোর কাজে লিপ্ত ছিল।

আরও পড়ুন: ফ্রান্সে ৭৩টি মসজিদ ও ইসলামিক স্কুল বন্ধ করে দেয়া হয়েছে

ডারমানিন আরও জানান, কথিত বিচ্ছিন্নতাবাদী আইনের ওপর ভিত্তি করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি ৯৯ মসজিদে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ।

তিনি জানান, ৩৬ মসজিদ খোলা রয়েছে। কারণ এসব মসজিদ ফ্রান্সের এই আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো কাজকর্ম করছে না।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ডারমানিন বলেন, বন্ধ হয়ে যাওয়া মসজিদগুলোকে বাইরের তহবিল গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং একটি মসজিদের ইমামকে সন্দেহজনক চরমপন্থার সঙ্গে জড়িত থাকার কারণে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষক হত্যা: ফ্রান্সে ছয় মাসের জন্য একটি মসজিদ বন্ধ ঘোষণা

পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে বলেছেন, মসজিদগুলোর বিরুদ্ধে ফরাসি সরকারের অভিযান অব্যাহত থাকবে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬