পরীক্ষা দিয়ে বের হয়েই হামলার শিকার ৪ শিক্ষার্থী

১৩ ডিসেম্বর ২০২১, ১২:১৯ PM
পশ্চিমবঙ্গে পরীক্ষার কেন্দ্র

পশ্চিমবঙ্গে পরীক্ষার কেন্দ্র © সংগৃহীত

পরীক্ষার কেন্দ্র থেকে বের হয়েই চার বন্ধু হামলার শিকার হলেন। ছাত্রদের আরেকটি পক্ষ তাদের ওপর হামলা করে। এ ঘটনায় চারজনই আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তারা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। এ খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়, ঘটনার সূত্রপাত শনিবার সকালে পূর্ব দিল্লির ময়ূর বিহার এলাকায়। ওই এলাকায় সর্বোদয় বালক বিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়েছিল দশম শ্রেণির চার ছাত্র। পরীক্ষা শেষে তারা একসঙ্গেই পরীক্ষা কেন্দ্রের বাইরে আসে। এরপরই তাদের ঘিরে ধরে হামলাকারী ছাত্ররা। বিপদ বুঝেই চার বন্ধু স্কুল লাগোয়া পার্কের দিকে ছুটে যায়। তারপর তাদের ধাওয়া করে ছুরি দিয়ে কোপায় হামলাকারীরা।

আরও পড়ুন- আরও ১০ দিন বন্ধ থাকছে কুয়েট

প্রত্যক্ষদর্শী এক ছাত্র জানিয়েছেন, পার্কের মধ্যে হাতাহাতি হতে দেখে বেশ কয়েকজন ছাত্র ছুটে যায়। কিন্তু ততক্ষণে হামলাকারীদের ছুরির আঘাতে রক্তাক্ত হয়েছে চার জন। হামলাকারীদের ধরার জন্য পিছু ধাওয়া করে কয়েকজন ছাত্র। কিন্তু তারা চলে গিয়েছিল। স্কুলের অন্য ছাত্ররাই তখন আহত চার জনকে নিয়ে লালবাহাদুর শাস্ত্রী হাসপাতালে ভর্তি করায়।

পাণ্ডব নগর থানার পুলিশ জানিয়েছে, ছাত্রদের মধ্যে মারামারির বিষয়টি জানিয়ে তাদের কাছে তিনবার ফোন যায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছায়। কিন্তু ততক্ষণে হামলাকারীরা পালিয়ে গিয়েছিল।

আরও পড়ুন- প্রাথমিকে শিক্ষক নিয়োগে কোটা বাতিলে রুল

পূর্ব দিল্লির পুলিশ কমিশনার জানিয়েছেন, আহতদের সকলের বয়স ১৫-১৬ বছরের মধ্যে। কেনো এই ঘটনা ঘটলো, এর পেছনে আগের কোনো শত্রুতা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তদের চিহ্নিত করার জন্য ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখারও কাজ শুরু হয়েছে।

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, দুশ্চিন্তায় পরিবারে
  • ০২ জুলাই ২০২৬
ঢাবির ফ্যাসিস্ট শিক্ষকদের শাস্তিসহ তিন দাবি সাদা দলের 
  • ০২ জুলাই ২০২৬
রাবি অধ্যাপক এস এম আব্দুছ ছালাম আর নেই
  • ০২ জুলাই ২০২৬
মেসিদের বিপক্ষে লড়াইয়ের আগে যে বার্তা দিলেন কেপ ভার্দে গোলর…
  • ০২ জুলাই ২০২৬
নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল নেতা, দল থেকে বহিষ্কার
  • ০২ জুলাই ২০২৬
পলিটেকনিক সভাপতির সাথে সাথে সদস্যপদ মুলতবি হয়েছে মহানগর শিব…
  • ০২ জুলাই ২০২৬