সাত পাকে বাঁধা পড়লেন ভিকি-ক্যাটরিনা

০৯ ডিসেম্বর ২০২১, ০৮:২৭ PM
বিয়ের বেশে ক্যাটরিনা কাইফ ও ভিকি

বিয়ের বেশে ক্যাটরিনা কাইফ ও ভিকি © সংগৃহীত

অবশেষে সব জল্পনা-কল্পনা পেরিয়ে বিয়ের পিড়িতে বাঁধা পড়লেন দুই বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে বসেছিল এই রাজকীয় বিয়ের আসর।

জানা গেছে, বারওয়ারা ফোর্টের শীষমহলে তৈরি রাজকীয় মণ্ডপে অগ্নিসাক্ষী রেখে সাত পাক ঘুরেছেন ‘ভিক্যাট’। এসময় বিখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখার্জির সাজানো লাল লেহেঙ্গায় আলো ছড়িয়েছেন ক্যাটরিনা। কড়া নিরাপত্তার মধ্যেও ফাঁস হয়েছে নতুন বউয়ের কিছু ছবি। তাতে আবছা দেখা যাচ্ছে ক্যাটরিনার মুখ, তা দেখেই ধন্য ধন্য করছেন অন্ধভক্তরা।

বিয়ে নিয়ে যে পরিমাণ গোপনীয়তা বজায় রেখেছেন ভিকি-ক্যাটরিনা তাতে অবাক হওয়া স্বাভাবিক। কিন্তু এত গোপনীয়তার মধ্যেও ছবি শিকারিদের নজর এড়াতে পারেননি তারা। দূর থেকেই বর-কনের বেশে লেন্সবন্দি হলেন দুই তারকা।

বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ক্যাটরিনার ছয় ভাইবোন, মাসহ নিকট আত্মীয়রা। অভিনেত্রীর খুব কাছের বন্ধু মিনি মাথুর, ‘এক থা টাইগার’ সিনেমার পরিচালক কবির খানও বিয়ের আসরে উপস্থিত ছিলেন। হাজির হয়েছেন অঙ্গদ বেদী, নেহা ধুপিয়ারা, বিজয় কৃষ্ণ আচার্যরা।

তবে এ অনুষ্ঠানে দেখা যায়নি তাদের কোনো সাবেককে। ক্যাটরিনার বিশেষ দিনে পাশে ছিলেন না সালমান খান, এমনকি ক্যাটরিনার এক সময়ের ‘বেস্ট ফ্রেন্ড’ আলিয়া ভাটও হাজির হননি।

সূত্র: এএনআই, হিন্দুস্তান টাইমস

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, দুশ্চিন্তায় পরিবারে
  • ০২ জুলাই ২০২৬
ঢাবির ফ্যাসিস্ট শিক্ষকদের শাস্তিসহ তিন দাবি সাদা দলের 
  • ০২ জুলাই ২০২৬
রাবি অধ্যাপক এস এম আব্দুছ ছালাম আর নেই
  • ০২ জুলাই ২০২৬
মেসিদের বিপক্ষে লড়াইয়ের আগে যে বার্তা দিলেন কেপ ভার্দে গোলর…
  • ০২ জুলাই ২০২৬
নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল নেতা, দল থেকে বহিষ্কার
  • ০২ জুলাই ২০২৬
পলিটেকনিক সভাপতির সাথে সাথে সদস্যপদ মুলতবি হয়েছে মহানগর শিব…
  • ০২ জুলাই ২০২৬