প্রতিরক্ষা প্রধানকে বহনকারী হেলিকপ্টারের ১৪ আরোহীর ১৩ জনই নিহত

০৮ ডিসেম্বর ২০২১, ০৫:৫২ PM
তামিলনাড়ুতে বিধ্বস্ত হয়েছে

তামিলনাড়ুতে বিধ্বস্ত হয়েছে © সংগৃহীত

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারের ১৪ আরোহীর ১৩ জনই নিহত হয়েছে। দেশটির বিমান বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। তবে জেনারেল বিপিনের অবস্থা সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটিতে থাকা ১৪ আরোহীর মধ্যে একমাত্র জীবিত ব্যক্তি একজন পুরুষ। গুরুতর দগ্ধ অবস্থায় তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আজ বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে তামিল নাড়ুর নীলগিরি পাহাড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বিমান বাহিনীর এক টুইটে বলা হয়েছে, জেনারেল বিপিন রাওয়াত-সহ বিমানবাহিনীর একটি হেলিকপ্টার তামিল নাড়ুর কুনুরের কাছে দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

জেনারেল বিপিনের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও তার বাসায় গেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। হেলিকপ্টার বিধ্বস্তের পর বর্তমান অবস্থা সম্পর্কে পরিবারের সদস্যদের জানাতে তার বাসায় যান তিনি।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই বলেছেন, জেনারেল বিপিনকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্তের ঘটনায় আরও তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটিতে আরোহীদের মধ্যে বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা, তার প্রতিরক্ষা সহকারীসহ কয়েকজন কর্মী, নিরাপত্তা কমান্ডো এবং বিমান বাহিনীর কর্মকর্তারা ছিলেন। ভেঙে পড়ার পরই হেলিকপ্টারে আগুন ধরে যায়।

ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল জেজে সিং এনডিটিভিকে জানিয়েছে, প্রাথমিকভাবে উদ্ধার করা মরদেহগুলো এতোটাই দগ্ধ হয়েছে যে তাদের শনাক্ত করা কঠিন। উদ্ধারকৃতরাও মারাত্মক দগ্ধ হয়েছেন।

রোবটের ম্যারাথন আয়োজন করছে চীন, পাড়ি দিতে হবে ২১ কিমি উঁচু …
  • ১৮ এপ্রিল ২০২৬
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়
  • ১৮ এপ্রিল ২০২৬
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোডশেডিং: জেনারেটর থাকলেও বন্ধ …
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা শুরু
  • ১৮ এপ্রিল ২০২৬
সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬