জয়পুরে ওমিক্রন আক্রান্ত একই পরিবারের ৯ জন

০৬ ডিসেম্বর ২০২১, ১০:১৫ AM
ওমিক্রন আক্রান্ত

ওমিক্রন আক্রান্ত © ফাইল ফটো

ভারতের জয়পুরে ৯ জনের শরীরে মিলল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। আক্রান্তরা একই পরিবারের সদস্য বলে জিনিউজের খবরে বলা হয়েছে। আক্রান্ত ৯ জনের মধ্য়ে ৪ জন দক্ষিণ আফ্রিকা ফেরত। দেশটিতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২১ জনে দাঁড়াল।

রোববার (৫ ডিসেম্বর) মহারাষ্ট্রে আরও ৭ জনের দেহে মিলেছে ওমিক্রন। পিম্প্রিতে আক্রান্ত হয়েছেন এক পরিবারের ৬ জন। এদের মধ্যে রয়েছেন এক নারী ও তার দুই মেয়ে এবং ওই নারীর ভাই ও তার দুই মেয়ে। আক্রান্তরা সকলেই নাইজিরিয়া ফেরত। এছাড়াও ফিনল্যানড ফেরত এক ব্যক্তির দেহেও মিলেছে ওমিক্রন।

শনিবার মহারাষ্ট্রের ডোম্বিভ্যালিতে তানজানিয়া ফেরত একজনের দেহে ওমিক্রন ধরা পড়ে। সবমিলিয়ে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৮।

ভারতে করোনার নতুন এই ধরনের প্রথম সন্ধান মেলে কর্ণাটকে। সেখানে এক চিকিত্সকসহ ২ জন ওমিক্রনে আক্রান্ত হন। এরপরই গুজরাটে একজনের দেহে মেলে ওই ভাইরাস। রাজধানী দিল্লিতেও হানা দিয়েছে করোনাভাইরাসের নতুন এই ধরন।

ঢাবির ফ্যাসিস্ট শিক্ষকদের শাস্তিসহ তিন দাবি সাদা দলের 
  • ০২ জুলাই ২০২৬
রাবি অধ্যাপক এস এম আব্দুছ ছালাম আর নেই
  • ০২ জুলাই ২০২৬
মেসিদের বিপক্ষে লড়াইয়ের আগে যে বার্তা দিলেন কেপ ভার্দে গোলর…
  • ০২ জুলাই ২০২৬
নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল নেতা, দল থেকে বহিষ্কার
  • ০২ জুলাই ২০২৬
পলিটেকনিক সভাপতির সাথে সাথে সদস্যপদ মুলতবি হয়েছে মহানগর শিব…
  • ০২ জুলাই ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ইলেকট্রনিকস, পদ ৪০, আবেদ…
  • ০২ জুলাই ২০২৬