গানের সুরে ‘কাঁচা বাদাম’ বিক্রি করে ভাইরাল কে এই বিক্রেতা?

৩০ নভেম্বর ২০২১, ০৯:৩৭ AM
ভুবন বাদ্যকর

ভুবন বাদ্যকর © সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর কাড়ছে ‘কাঁচা বাদাম’ শিরোনামের একটি গান। গানের কথা অনেকটা এমন- “হাতের বালা, পায়ের চুরি, সিটি গোল্ডের চেন দিয়ে যাবেন। আজি সমান সমান বাদাম পাবেন... বাদাম বাদাম দাদা বাদাম বাদাম, বাদাম আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম। আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম। আছে কাঁচা বাদাম... ”

আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকর মূলত এই গানে গানে ‘কাঁচা বাদাম’ বিক্রি করছেন। জানা গেছে, বাদাম বেচতে বেচতে বেশ ভেবেচিন্তে গান বেঁধেছেন তিনি। সে গানের কথায় নিজেই মিশিয়েছেন সুর। সে সুরেই মাতোয়ারা নেটমাধ্যম। 

ভুবন জানিয়েছেন, আগে সাইকেল চালিয়ে গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি করতাম। আজকাল মোটরবাইকে চড়ে বিক্রিবাটা চলে। ১৫ হাজার টাকা জোগাড় করে পুরনো একটা বাইক কিনেছি।

পুরনো বাইকের পিছনে বাদামের বস্তা চাপিয়ে গান গাইতে গাইতে বাদাম বেচছেন ভুবন- কুড়ালজুড়ি গ্রামে এ অতি পরিচিত চিত্র। তবে ফেসবুক-ইউটিউব খুললেই তার গান ভেসে উঠছে, এটি গ্রামের বাসিন্দাদের কাছে নতুন বিষয়।

ভুবন বলেন, চিন্তা-ভাবনা করতে করতে গানটা লিখে ফেলেছি। তাতে আমি সুর বসাই। গ্রামগঞ্জে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করি। বাংলার বাইরেও ঝাড়খণ্ডে বাদাম বিক্রি করেছি।

ভুবনের গানে মুগ্ধ স্থানীয় বাসিন্দা ওয়াহিদ রেজা খানও। তিনি বলেন, ‘আমরা জানতাম না যে আমাদের ছোট্ট গ্রামে এত প্রতিভা লুকিয়ে রয়েছে। শুধু আমাদের গ্রামেই নয়, গোটা বিশ্বে এই গান ছড়িয়ে গিয়েছে।

ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানটি নিয়ে বাংলাদেশের শিল্পীরাও রিমিক্স করেছেন। ভুবন গান লেখেন। তাতে নিজেই সুর দেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬