মাথাচাড়া দিয়ে উঠছে করোনার নতুন ধরন, নিষেধাজ্ঞায় ফিরছে বিভিন্ন দেশ

২৬ নভেম্বর ২০২১, ০৮:৩৭ PM
করোনা ভাইরাস

করোনা ভাইরাস © ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকায় আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে  করোনার নতুন ধরন। এই ধরন শনাক্তের পর আবার ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি কোয়ারেন্টিনের বিধিনিষেধ আরোপ করছে বিভিন্ন দেশ। ইতিমধ্যে যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও জাপান কোয়ারেন্টিন জোরদারের সঙ্গে দক্ষিণ আফ্রিকা ও আশপাশের দেশগুলো থেকে ফ্লাইট নিষিদ্ধ করেছে।

এছাড়াও গত ১৪ দিনে আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলো ভ্রমণ করে আসা ব্যক্তিদের ওপর ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকাকে ভাইরাসের নতুন ধরনের এলাকা (ভাইরাস ভেরিয়েন্ট এরিয়া) ঘোষণা করছে জার্মানি। 

এদিকে ইউরোপীয় ইউনিয়ন তাদের জোটভুক্ত সব দেশেই দক্ষিণ আফ্রিকাসহ ওই অঞ্চলের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধের প্রস্তাব করেছে।

বিজ্ঞানীরা এখনো করোনার এ নতুন ধরন সম্পর্ক খুব বেশি জানতে পারেননি। তবে এটা খুবই উদ্বেগের বলে সতর্ক করেছেন তারা। করোনার এ ধরন কতটা সংক্রামক, তা বোঝার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এটা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে কয়েক সপ্তাহ লেগে যাবে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা বলেছে, করোনার নতুন এ ধরনে যে স্পাইক প্রোটিন রয়েছে, সেটি মূল করোনাভাইরাসের স্পাইক প্রোটিন থেকে ভিন্ন। আর ওই স্পাইক প্রোটিনকে বিবেচনায় নিয়েই করোনার টিকাগুলো তৈরি করা হয়েছে। সে কারণে এসব টিকা করোনার নতুন ধরনটির ক্ষেত্রে কার্যকর হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। বি.১.১.৫২৯ নামের করোনার এ ধরন বতসোয়ানা ও হংকংয়েও পাওয়া গেছে।

যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী গ্রান্ট শাপসকে উদ্ধৃত করে স্কাই নিউজ বলেছে, ‘বিজ্ঞানীরা বলছেন, তারা এখন পর্যন্ত করোনার যতগুলো ধরন দেখেছেন, তার মধ্যে এটাই সবচেয়ে উল্লেখযোগ্য।’

করোনার নতুন ধরন নিয়ে বৈঠকে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও বলেছে, বৈঠকের পর নতুন নির্দেশনা জারি করা হবে। বিবিসি জানিয়েছে, বৈঠক চলাকালে ডব্লিউএইচওর একজন মুখপাত্র বলেছেন, সংস্থাটি বর্তমানে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে সতর্ক করছে এবং সরকারকে ঝুঁকিভিত্তিক বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের পরামর্শ দিচ্ছে।

ইসরায়েল জানিয়েছে, মালাবি ফেরত একজনের শরীরে করোনার এ ধরন শনাক্ত হওয়ার পরে আফ্রিকার দক্ষিণাঞ্চলে নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিচ্ছে তারা।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর বরাত দিয়ে তাঁর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমানে আমরা জরুরি অবস্থার দ্বারপ্রান্তে রয়েছি। আমাদের মূল নীতি হলো দ্রুত, বলিষ্ঠভাবে ও এখনই পদক্ষেপ নেওয়া।’

করোনার ডেলটা ধরনের দাপটে ইউরোপের দেশগুলোতে এ ভাইরাসের চতুর্থ ঢেউ চলছে। এরই মধ্যে বিধিনিষেধ জোরদারের পাশাপাশি টিকার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম সম্প্রসারণ করেছে ইউরোপের দেশগুলো। সেখানকার অনেক দেশেই দৈনিক সংক্রমণের রেকর্ড হচ্ছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে যখন শীত নামছে, সে সময় করোনার চলমান ঢেউয়ের মধ্যে নতুন ধরন শনাক্ত হয়েছে।



 

ট্যাগ: করোনা
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬