মালয়েশিয়ায় ফাঁসির আদেশ থেকে রেহাই পেলেন বাংলাদেশি ছাত্র হাবিবুল

২৬ নভেম্বর ২০২১, ০৩:১৯ PM
মালয়েশিয়া

মালয়েশিয়া © ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় প্রায় ৪ কেজি গাঁজা পাচারের দায়ে দোষী সাব্যস্ত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওখানকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৬ বছর বয়সী বাংলাদেশি ইঞ্জিনিয়ারিং ছাত্র মোহাম্মদ হাবিবুল হাসান খান বৃহস্পতিবার আপিল আদালতে ফাঁসি থেকে রেহাই পেয়েছেন।

বিচারপতি দাতুক হানিপাহ ফারিকুল্লাহর নেতৃত্বে তিন সদস্যের প্যানেল রায় দেন যে, হাবিবুলের আপিলের পক্ষে যুক্তি আছে এবং প্রসিকিউশন অপরাধ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।

মালয়েশিয়ার পত্রিকা মালয় মেইলের এক প্রতিবেদনে বলা হয়- বিচারপতি হানিপাহ তার রায়ে বলেন, "যদিও হোস্টেলে হাবিবুলের কক্ষে মাদক সম্বলিত একটি ব্যাগ পাওয়া গিয়েছিল, কিন্তু হাবিবুল আত্মপক্ষ সমর্থন করে বলেছিলেন যে, ব্যাগটি জাওয়াদ নামে অন্য এক ছাত্রের। জাওয়াদ ইউনিভার্সিটির বাইরে থাকতেন এবং গাঁজাগুলো জব্দ হওয়ার পরদিনই আত্মহত্যা করেন তিনি।  বিচারিক আদালত তা আমলে না নিয়ে ঘটনাটিকে একপ্রকার অস্বীকার করেছে।"

উল্লেখ্য, হাবিবুল সেমেনিহ বিশ্ববিদ্যালয়ের হোস্টেল কক্ষে ২০১৭ সালের ১০ ডিসেম্বর মাদক পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। ২০১৯ সালের ১০ এপ্রিল শাহ হাইকোর্টে তিনি মৃত্যুদণ্ডের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন।

ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, শাস্তি পেলেন ৬ শিক্ষক
  • ০৩ জুলাই ২০২৬
বান্দরবানে সেনা অভিযান ইস্যুতে দিনভর চলতে থাকা গুজবের জবাব …
  • ০২ জুলাই ২০২৬
হাসপাতালে ভর্তি সর্বমিত্র চাকমা
  • ০২ জুলাই ২০২৬
মাদক ইস্যুতে প্রত্যাহারের পর ফেসবুকে বিস্ফোরক স্ট্যাটাস সেই…
  • ০২ জুলাই ২০২৬
জুলাই নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন নিলোফার মনি
  • ০২ জুলাই ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ব্রুনাইয়ে, করুন আবেদন
  • ০২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence