বিয়ের পোশাকে পরীক্ষার হলে ছাত্র

২৫ নভেম্বর ২০২১, ১২:১৩ PM
বিয়ের পোশাকে পরীক্ষার হলে হাইস্কুলের ছাত্র।

বিয়ের পোশাকে পরীক্ষার হলে হাইস্কুলের ছাত্র। © সংগৃহীত

বিয়ের পোশাকে পরীক্ষার হলে গিয়ে আলোচনায় এসেছেন সৌদি আরবের এক হাইস্কুলের ছাত্র।  বুধবার (২৪ নভেম্বর) গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের আনুষ্ঠানিকতার মাঝেই আনন্দ আর ভয়ের মিশ্র অনুভূতি নিয়ে লিখিত পরীক্ষা দিতে স্কুলে এসেছিলেন ওই ছাত্র। এ সময় তার পরনে ছিল সৌদি আরবের ঐহিত্যবাহী বিয়ের পোশাক বিশত আবায়া।

গালফ নিউজ জানায়, মোহাম্মদ বিন ফাহাদ আল লাইলি নামে ওই ছাত্রের বিয়ে আর পরীক্ষা একই দিনে পড়ে। কিন্তু তিনি দুই দিকই সামলে বিয়ের অনুষ্ঠানের মাঝেই পরীক্ষা দিতে আসেন। বিশত আবায়া পরে ফাহাদকে তার স্কুলে এবং পরীক্ষার হলে প্রবেশ করতে দেখা যায়। 

ফাহাদ স্থানীয় আল আকবারিয়া টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আজ আমার তাফসীর পরীক্ষা। আমি খুব আশাবাদী। সব কিছু ভালোই হবে ইনশাআল্লাহ। আমি বিয়ে এবং পরীক্ষা, দুইটাতেই সফল হবো।

পরীক্ষা দিয়ে সঙ্গে সঙ্গেই তিনি বিয়ের আসরে চলে যান। 

এদিকে, ফাহাদের বিয়ের পোশাকে পরীক্ষার হলে আসার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা তার বিয়ে এবং পরীক্ষার জন্য শুভকামনা জানিয়েছেন।

ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, শাস্তি পেলেন ৬ শিক্ষক
  • ০৩ জুলাই ২০২৬
বান্দরবানে সেনা অভিযান ইস্যুতে দিনভর চলতে থাকা গুজবের জবাব …
  • ০২ জুলাই ২০২৬
হাসপাতালে ভর্তি সর্বমিত্র চাকমা
  • ০২ জুলাই ২০২৬
মাদক ইস্যুতে প্রত্যাহারের পর ফেসবুকে বিস্ফোরক স্ট্যাটাস সেই…
  • ০২ জুলাই ২০২৬
জুলাই নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন নিলোফার মনি
  • ০২ জুলাই ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ব্রুনাইয়ে, করুন আবেদন
  • ০২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence