কনের সাজেই পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী, ছবি ভাইরাল

২৪ নভেম্বর ২০২১, ১১:৫২ AM
কনের সাজেই পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী

কনের সাজেই পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী © ফাইল ফটো

বিয়ের দিন ঠিক হয়েছে পরীক্ষার রুটিনের আগে। বিয়ের লগ্ন, একটি পেরিয়ে গেলে পরেরটি পেতে হতে পারে বেগ। এই কারণে পরীক্ষাকেন্দ্রেই বিয়ের সাজে পরীক্ষা দিলেন তরুণী। তার ওপর পঞ্চম সেমিস্টার বলে কথা। আগে পরীক্ষা পরে বিয়ে। তাই কনের সাজেই ছুটলেন পরীক্ষা কেন্দ্রে।

গা ভর্তি সোনার অলংকার, হাতে মেহেদি, পরনে বেনারসি- একদম বধূ সাজে বাকি পাঁচজন শিক্ষার্থীর সঙ্গে পরীক্ষা দিলেন ভারতের শিবাঙ্গী। আর সেই ছবি রীতিমতো ভাইরাল। ভালো-মন্দ মন্তব্যে ভরে উঠে সামাজিক মিডিয়ার একাধিক প্ল্যাটফর্ম।

তার এই সাজ দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলেছেন, এতটা বাড়াবাড়ি না করলেই কি পারত! শিবাঙ্গীর ইচ্ছেটা অতিরঞ্জিত। তাদের পাল্টা উত্তর দিয়ে অন্য একটি অংশ বলছে, নিন্দুকদের কথায় কান দিও না শিবাঙ্গী। বিয়ের চেয়ে শিক্ষাকে বড় করে দেখানোর তোমার এই যে প্রয়াস, তাকে শ্রদ্ধা জানাচ্ছি।

অন্য একজনের কথায়, ‘নিজের চোখ দিয়ে অপরকে বিচার করা বন্ধ করুন। শিক্ষাকে শিবাঙ্গী যে গুরুত্ব দিয়েছেন, সেটাকেই বড় করে দেখুন।’

সব শুনে মন্দ কথার জবাবে শিবাঙ্গী বলছেন, ‘আমার বিয়ের দিন ঠিক হয়ে যাওয়ার পরই পরীক্ষার তারিখ ঘোষণা হয় নির্ঘণ্ট। দিনটি বাতিল করা আমাদের পরিবারের পক্ষে সম্ভব ছিল না। আর বিয়ের দিন সকাল থেকেই পাত্রীর বাড়িতেই প্রথা মেনে নানা অনুষ্ঠান লেগেই থাকে। তাতে কনেকে অংশ নিতে হয়। আমি ব্যতিক্রম নই। তাই বিয়ের পোশাক পরে পরীক্ষা দিয়েছি। তা দেখে কেউ তির্যক মন্তব্য করতেই পারেন। তবে আমি মনে করি, বিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে পারে। কিন্তু পরীক্ষা নয়।

তিনি বলছিলেন, ‘এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। হবু স্বামীর পরিবার থেকেও কোনো আপত্তি ওঠেনি। বরং তারা আমাকে উৎসাহ যুগিয়েছেন।’

ব্যাচেলার অব সোশ্যাল ওয়ার্ক (বিএসডব্লিউ) নিয়ে পড়ছেন শিবাঙ্গী ও তার হবু স্বামী। দুই জন পড়ছেন একই বিষয়ে। দুজনই শান্তিনিকেতন কলেজের শিক্ষার্থী। এদিন পঞ্চম সেমিস্টারের পরীক্ষা ছিল। শিবাঙ্গী কনের সাজে সেই পরীক্ষা দেওয়ার পরই বিয়ের পিঁড়িতে বসেন।

ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, শাস্তি পেলেন ৬ শিক্ষক
  • ০৩ জুলাই ২০২৬
বান্দরবানে সেনা অভিযান ইস্যুতে দিনভর চলতে থাকা গুজবের জবাব …
  • ০২ জুলাই ২০২৬
হাসপাতালে ভর্তি সর্বমিত্র চাকমা
  • ০২ জুলাই ২০২৬
মাদক ইস্যুতে প্রত্যাহারের পর ফেসবুকে বিস্ফোরক স্ট্যাটাস সেই…
  • ০২ জুলাই ২০২৬
জুলাই নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন নিলোফার মনি
  • ০২ জুলাই ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ব্রুনাইয়ে, করুন আবেদন
  • ০২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence