বুলগেরিয়ায় বাসে আগুন লেগে ৪৫ জনের মৃত্যু

২৩ নভেম্বর ২০২১, ১১:২১ AM

© ফাইল ছবি

বুলগেরিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই বাসটিতে আগুন ধরে যায়। স্থানীয় সময় মঙ্গলবার রাত দুইটায় দেশটির পশ্চিমাঞ্চলের বোসনেক গ্রামের একটি মহাসড়কে এই বাস দুর্ঘটনা ঘটে। বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছেন। এছাড়াও দগ্ধ অবস্থায় অন্তত ৭ জনকে রাজধানী সোফিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

বাসটি তুরস্ক থেকে মেসিডোনিয়ার দিকে যাচ্ছিল বলে জানা যায়। দুর্ঘটনার শিকারদের মধ্যে বেশিরভাগই উত্তর মেসিডোনিয়ার নাগরিক। এ ঘটনার পরপরই উত্তর মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী জোরান জাইভ বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, উত্তর মেসিডোনিয়া থেকে সোফিয়াগামী ওই টুরিস্ট বাসে ৫২ জন আরোহী ছিলেন। যাদের মৃত্যু হয়েছে, তাদের অন্তত ১২ জন অপ্রাপ্তবয়স্ক।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬