বাংলাদেশে এসে উচ্ছ্বসিত বরিস জনসনের গার্লস এডুকেশন বিষয়ক বিশেষ দূত

২৩ নভেম্বর ২০২১, ১২:১৪ AM
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের গার্লস এডুকেশন বিষয়ক বিশেষ দূত হেলেন গ্রান্ট

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের গার্লস এডুকেশন বিষয়ক বিশেষ দূত হেলেন গ্রান্ট © সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের গার্লস এডুকেশন বিষয়ক বিশেষ দূত হেলেন গ্রান্ট। তবে বাংলাদেশের বাল্যবিয়ের উচ্চ হার নিয়ে হতাশা ব্যক্ত করেছেন তিনি।

সোমবার (২২ নভেম্বর) তিন দিনের সফরে বাংলাদেশে আসেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ এ দূত। ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজ ও বিশেষ দূতের টুইট থেকে এ তথ্য জানা গেছে।

ব্রিটিশ হাইকমিশন জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের গার্লস এডুকেশন বিষয়ক বিশেষ দূত বাংলাদেশ সফরে এসে উচ্ছ্বসিত। এ সফরে গ্রান্ট সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং বাংলাদেশের নারীদের সঙ্গে; বিশেষ করে মানসম্মত শিক্ষার ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে সেসব অভিজ্ঞতার কথা শুনেন।

এক টুইট বার্তায় গ্রান্ট লিখেছেন, দুঃখের বিষয় হচ্ছে, বাংলাদেশে ২৫ বছরের কম বয়সী অর্ধেকেরও বেশি নারীর ১৮তম জন্মদিনের আগে বিয়ে হয়ে যাচ্ছে। আজ আমি বাল্যবিবাহ রোধে কাজ করা তরুণ নেতাদের তাদের কমিউনিটিতে অবদানের অনুপ্রেরণামূলক গল্প শুনেছি।

সফরের শুরুতে জাগো ফাউন্ডেশন প্রতিষ্ঠিত স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ দূত। এ প্রসঙ্গে আরেক টুইটে গ্রান্ট লিখেছেন, জাগো ফাউন্ডেশন প্রতিষ্ঠিত স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেতে পেরে ভালো লাগছে। জাগো ফাউন্ডেশন বিশ্বাস করে, শিক্ষার সমতা নিশ্চিত করা গেলে একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব।

হেলেন গ্রান্টকে চলতি বছরের শুরুতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর গার্লস এডুকেশন বিষয়ক বিশেষ দূত করা হয়।

জুলাই নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন নিলোফার মনি
  • ০২ জুলাই ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ব্রুনাইয়ে, করুন আবেদন
  • ০২ জুলাই ২০২৬
রহস্যময় 'সুবোধ' এবার ভারতে, 'হবেকি?'র নতুন গ্রাফিতি
  • ০২ জুলাই ২০২৬
মেসির বেলায় ছাড়, বালোগানের বেলায় লাল কার্ড—ফিফার বিরুদ্ধে দ…
  • ০২ জুলাই ২০২৬
পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ড, করুন আবেদন
  • ০২ জুলাই ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন ডা. ডোনার
  • ০২ জুলাই ২০২৬