২৫ শিক্ষার্থীকে পাচারের চেষ্টা, প্রধান শিক্ষক আটক

২১ নভেম্বর ২০২১, ১০:০৮ AM
দিনাজপুরের হরিরামপুরের মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

দিনাজপুরের হরিরামপুরের মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক © সংগৃহীত

ভ্রমণে নিয়ে যাওয়া কথা বলে ২৫ শিক্ষার্থীকে পাচারের চেষ্টার অভিযোগে সরকারি স্কুলের এক প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। সঙ্গে এক নারী-সহ তার ৩ সঙ্গীকেও আটক করা হয়েছে। উদ্ধারকৃত শিক্ষার্থীদের মধ্যে ২১ জন কিশোর ও ৪ জন কিশোরী।

শনিবার (২০ নভেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের রায়গঞ্জে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জি নিউজ।

রায়গঞ্জের স্থানীয় সমাজকর্মী কৌশিক চৌধুরীর বরাত দিয়ে জি নিউজ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় রায়গঞ্জ স্টেশনে কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেস পৌঁছানোর পর ১০-১২ জন কিশোর-কিশোরীকে সঙ্গে নিয়ে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। এতগুলো বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছেন এমন প্রশ্ন করা হলে ওই ব্যক্তি তার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানের কথা জানান।

পরে সন্দেহ হওয়ায় নাম-পরিচয় জিজ্ঞাসা করা হয়। তবে কোনো বাচ্চারই পরিচয় দিতে পারছিলেন না ওই ব্যক্তি। কিন্তু এরপরও তিনি নিজেকে সব বাচ্চার মামা বলে দাবি করেন। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় রায়গঞ্জের রেল পুলিশ ও চাইল্ড লাইনে খবর দেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই ব্যক্তির নাম মুজাহিদিন ইসলাম। তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মুজাহিদিন ও তার তিন সঙ্গীকে আটক করেছে রেল পুলিশ। উদ্ধার করা হয়েছে ২১ কিশোর ও ৪ কিশোরীকেও।

চাইল্ড লাইনের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা কেউ একটি নির্দিষ্ট এলাকা বা গ্রামের বাসিন্দা নয়। বিভিন্ন গ্রামে তাদের বাড়ি।

অভিযুক্ত প্রধান শিক্ষকের দাবি, ‘ঘোরার উদ্দেশ্যেই যাচ্ছিলাম সকলে মিলে। আমার মেয়ে বারাসত কলেজে পড়াশোনা করে। তাকে দেখার জন্য সকলে মিলে যাচ্ছিলাম। আর এক মেয়ের চিকিৎসার জন্যও যাচ্ছিলাম।’

উদ্ধারকৃত কিশোর-কিশোরীর সঙ্গে সম্পর্ক কী, এমন প্রশ্নের জবাবে ওই প্রধান শিক্ষক বলেন, সম্পর্কে সবাই ছাত্র-ছাত্রী। নিজের আত্মীয়ও আছে, ছেলে-মেয়েও আছে, ভাগ্নে আছে।

ঘটনার বিস্তারিত জানতে তদন্তে নেমেছে রায়গঞ্জের রেল পুলিশ।

ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, শাস্তি পেলেন ৬ শিক্ষক
  • ০৩ জুলাই ২০২৬
বান্দরবানে সেনা অভিযান ইস্যুতে দিনভর চলতে থাকা গুজবের জবাব …
  • ০২ জুলাই ২০২৬
হাসপাতালে ভর্তি সর্বমিত্র চাকমা
  • ০২ জুলাই ২০২৬
মাদক ইস্যুতে প্রত্যাহারের পর ফেসবুকে বিস্ফোরক স্ট্যাটাস সেই…
  • ০২ জুলাই ২০২৬
জুলাই নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন নিলোফার মনি
  • ০২ জুলাই ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ব্রুনাইয়ে, করুন আবেদন
  • ০২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence