বিশ্বে করোনায় মৃত্যু ৫১ লাখ ৩৯ হাজার

২০ নভেম্বর ২০২১, ১০:২৭ AM

© ফাইল ছবি

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৫১ লাখের বেশি মানুষ। একইসঙ্গে শনাক্ত হয়েছেন ২৫ কোটি ৬৬ লাখের উপরে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৮ হাজার ৮৭৪ জন এবং শনাক্ত হয়েছেন ৬ লাখ ২৫ হাজার ৩৭২ জন। এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৭ হাজার ৬৪৭ জন এবং শনাক্ত হয়েছেন ১০ লাখ ৬ হাজার ২৭০ জন।

শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ২৫ কোটি ৬৬ লাখ ২০ হাজার ৬৬ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৫১ লাখ ৩৯ হাজার ৯৭৬ জন। এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৪ কোটি ৭৬ লাখ ৬০ হাজার ৩৭৫ জন এবং মারা গেছেন ৭ লাখ ৭০ হাজার ৬৯১ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার ৬২৩ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৬৫ হাজার ৮২ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছেন ২ কোটি ২০ লাখ ৩ হাজার ৩১৭ জন এবং মারা গেছেন ৬ লাখ ১২ হাজার ৩৭০ জন।

এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৭৩৩ কোটি ৮০ লাখ ৮৯ হাজার ৮৮৯ ডোজ।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৯৪৬ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৩ হাজার ৭১১ জন।

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে কি কাটবে রোনালদোর গোলখরা?
  • ০৩ জুলাই ২০২৬
সমালোচনার পর নোটিশে ‘কালেমা’ বদলে যা লিখল জাবি প্রশাসন ‎
  • ০৩ জুলাই ২০২৬
শেষ ষোলোর আগে ব্রাজিলের চিন্তার নাম রাফিনিয়া
  • ০৩ জুলাই ২০২৬
এমবাপ্পের প্রেমের গুঞ্জন, অভিনেত্রী প্রেমিকা কে?
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে স্পেনের একাদশে দুই পরিবর্তন, অস্ট্রিয়ার একাদশে চমক
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence