বায়ুদূষণ: দিল্লিতে স্কুল বন্ধ ঘোষণা

১৪ নভেম্বর ২০২১, ০১:২২ PM
দিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে

দিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে © সংগৃহীত

বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। এর পরিপ্রেক্ষিতে স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর সব স্কুল আগামী সোমবার থেকে পরবর্তী এক সপ্তাহ বন্ধ থাকবে। এই খবর বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে প্রকাশ করেছে ব্যাংকক পোস্ট।

শনিবার (১৩ নভেম্বর) রাজ্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, সোমবার থেকে স্কুল বন্ধ থাকবে, শিশুরা যেন দূষিত বায়ু নিজেদের ভেতরে না নেয়।

গতকাল দিল্লির বায়ুর মান ছিল পিএম ২.৫ পার্টিকেল। এই মাত্রা সবচেয়ে বেশি ক্ষতিকর যা মানুষের রক্তে প্রবেশ করতে পারে।

দিল্লির মুখ্যমন্ত্রী জানান, আগামী চারদিন সব ধরনের কন্সট্রাকশন কার্যক্রম বন্ধ থাকবে। রবিবার (১৪ নভেম্বর) সকাল থেকেই সেটি কার্যকর হচ্ছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান করা হয়েছে, তারা যেন কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দেয়।

ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, শাস্তি পেলেন ৬ শিক্ষক
  • ০৩ জুলাই ২০২৬
বান্দরবানে সেনা অভিযান ইস্যুতে দিনভর চলতে থাকা গুজবের জবাব …
  • ০২ জুলাই ২০২৬
হাসপাতালে ভর্তি সর্বমিত্র চাকমা
  • ০২ জুলাই ২০২৬
মাদক ইস্যুতে প্রত্যাহারের পর ফেসবুকে বিস্ফোরক স্ট্যাটাস সেই…
  • ০২ জুলাই ২০২৬
জুলাই নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন নিলোফার মনি
  • ০২ জুলাই ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ব্রুনাইয়ে, করুন আবেদন
  • ০২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence