ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গায় নিহত ৬৮

১৪ নভেম্বর ২০২১, ০৯:৪২ AM
ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৬৮

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৬৮ © ফাইল ফটো

ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৬৮ জন বন্দী নিহত হয়েছে। এই দাঙ্গার ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন।

শুক্রবার (১২ নভেম্বর) এই দাঙ্গার ঘটনা ঘটে। দক্ষিণ আমেরিকার দেশটির ওই একই কারাগারে পৃথক একটি দাঙ্গায় কমপক্ষে ১১৬ জন বন্দী নিহত হয়েছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইকুয়েডরের গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এই দাঙ্গার ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে সন্ত্রাসী গ্রুপগুলোর দ্বন্দ্বের কারণেই এই রক্তক্ষয়ী দাঙ্গার ঘটনা ঘটেছে। পুলিশ কারাগারের ভেতর বন্দুক এবং বিস্ফোরণ পেয়েছে। দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য কারাগারটিতে সেনা মোতায়েন করেছে ইকুয়েডর সরকার।

চলতি বছর ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনায় প্রায় ৩০০ জন কয়েদি নিহত হয়েছেন। তবে গত সেপ্টেম্বরের ওই দাঙ্গা ছিল ইকুয়েডরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ।

একটি টুইট বার্তায় ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো বলেছেন, যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। বিশৃঙ্খল পরিস্থিতি থেকে লাভবান মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন ব্যবস্থা নেওয়া দরকার ছিল।

প্রসঙ্গত, ইকুয়েডরের কারাগারে প্রায় ৯ হাজার কয়েদি রয়েছে। গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারটি ৫ হাজার ৩০০ কয়েদির জন্য তৈরি করা হয়। তবে বর্তমানে এতে ৮ হাজার ৫০০ কয়েদি রয়েছে।

ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, শাস্তি পেলেন ৬ শিক্ষক
  • ০৩ জুলাই ২০২৬
বান্দরবানে সেনা অভিযান ইস্যুতে দিনভর চলতে থাকা গুজবের জবাব …
  • ০২ জুলাই ২০২৬
হাসপাতালে ভর্তি সর্বমিত্র চাকমা
  • ০২ জুলাই ২০২৬
মাদক ইস্যুতে প্রত্যাহারের পর ফেসবুকে বিস্ফোরক স্ট্যাটাস সেই…
  • ০২ জুলাই ২০২৬
জুলাই নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন নিলোফার মনি
  • ০২ জুলাই ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ব্রুনাইয়ে, করুন আবেদন
  • ০২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence