শিক্ষার্থীদের তাড়া খেয়ে অনুষ্ঠান থেকে পালালেন ইসরায়েলের রাষ্ট্রদূত

১২ নভেম্বর ২০২১, ০২:৫৪ PM
রাষ্ট্রদূত জিপি হটোভলি

রাষ্ট্রদূত জিপি হটোভলি © ফাইল ছবি

লন্ডনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তোপের মুখে তাড়া খেয়ে অনুষ্ঠান থেকে পালাতে বাধ্য হয়েছেন ব্রিটেনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জিপি হটোভলি। তাকে মানবতাবিরোধী অপরাধী আখ্যায়িত করে তাড়া করলে তিনি দ্রুত পুলিশ পাহারায় অনুষ্ঠান থেকে কেটে পড়েন। খবর আল-জাজিরার।

গত মঙ্গলবার লন্ডন স্কুল অব ইকোনোমিকসের একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গেলে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনিদের উপর আগ্রাসনের প্রতিবাদে শিক্ষার্থীরা রাষ্ট্রদূত জিপির বিরুদ্ধে রুখে দাঁড়ান। শিক্ষার্থীরা বলেন, বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের প্রতি এ ধরনের সংহতি ইসরায়েলকে এই বার্তা দেবে যে তাদের অপরাধের বিচার একদিন হবেই। 

ইসরায়েলি রাষ্ট্রদূতকে বর্ণবাদী ও মানবতাবিরোধী অপরাধী আখ্যা দেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় থেকে তার পালানোর ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, ভীত-সন্ত্রস্ত ইসরায়েলি রাষ্ট্রদূত দ্রুতগতিতে গাড়িতে উঠছেন। তাকে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

ট্যাগ: করোনা
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে কি কাটবে রোনালদোর গোলখরা?
  • ০৩ জুলাই ২০২৬
সমালোচনার পর নোটিশে ‘কালেমা’ বদলে যা লিখল জাবি প্রশাসন ‎
  • ০৩ জুলাই ২০২৬
শেষ ষোলোর আগে ব্রাজিলের চিন্তার নাম রাফিনিয়া
  • ০৩ জুলাই ২০২৬
এমবাপ্পের প্রেমের গুঞ্জন, অভিনেত্রী প্রেমিকা কে?
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে স্পেনের একাদশে দুই পরিবর্তন, অস্ট্রিয়ার একাদশে চমক
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence